ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ হিসেবে খ্যাত উইকিপিডিয়ায় সম্প্রতি যুক্ত হয়েছে ভিডিও আপলোড করার সুবিধা। এর ফলে ওয়েবসাইটটির সম্পাদকরা এখন থেকে সাইটে বিভিন্ন ভিডিওচিত্র আপলোড করার সুযোগ পাবেন। উইকিপিডিয়া প্রেস সার্ভিস থেকে এ তথ্য জানা গেছে । উইকিমিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ নভেম্বর থেকে উইকিপিডিয়া ও সহযোগী ওয়েবসাইটগুলোয় ভিডিও আপলোড করার সুবিধা যুক্ত হয়েছে। বিভিন্ন ভাষায় আরও বেশি পণ্যের ব্যবহার করে অধিক মানুষের কাছে উইকিপিডিয়ার তথ্য পঁেৌছে দেওয়ার জন্যই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।২০০৮ সালে ওপেন সোর্স ভিডিও সেবাদাতা কালটুরা ও গুগল সার্চ ইঞ্জিন মিলে ভিডিও আপলোড প্রকল্পটি পরীক্ষামূলক চালু করেছিল। তবে কারিগরি সমস্যার কারণে প্রকল্পটির চালু করতে দেরি হয়েছে।উইকিপিডিয়া, কালটুরা ও গুগলের যেৌথ উদ্যোগে উইকিপিডিয়াতে এইচটিএমএল ফাইভ পে্লয়ার চালু করা হয়েছে।