নতুন ভ্যাট আইনে অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) দেওয়ার সুবিধা যোগ করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই আইন কার্যকর হওয়ার কথা রয়েছে। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইউওয়াই সিস্টেমসের ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে অনলাইনেই ভ্যাট দেওয়া যাবে।
এই সফটওয়্যারে যে কাজগুলো করা যাবে, সেগুলোর কয়েকটি হলো ক্রয় হিসাব পুস্তক (৬.১), বিক্রয় হিসাব পুস্তক (৬.২), কর চালানপত্র (৬.৩), চুক্তিভিত্তিক উৎপাদনের চালানপত্র (৬.৪), পণ্য স্থানান্তর চালানপত্র (৬.৫), উৎসে কর কর্তন সনদ (৬.৬), ক্রেডিট নোট (৬.৭), ডেবিট নোট (৬.৮), টার্নওভার কর চালানপত্র (৬.৯), দুই লাখ টাকার বেশি মূল্য মানের ক্রয়-বিক্রয় চালানপত্রের তথ্য (৬.১০), সম্পূরক শুল্ক সমন্বয়ের আবেদনপত্র (৭.১) এবং মূল্য সংযোজন কর দাখিলপত্র (৯.১)।
ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি এসএপি, ওরাকল কিংবা অন্য কোনো এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং (ইআরপি) সফটওয়্যারের সঙ্গে মিলিয়ে দেওয়া যাবে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান হিসাব সংরক্ষণের জন্য অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করলেও সেটির সঙ্গে ভ্যাট ব্যবস্থাপনার এই সফটওয়্যারটি যুক্ত করা যাবে।
বিস্তারিত: ওয়েবসাইট: www.uysystems.com
ফোন: ০১৭৫৫৬০৭৩০৬
বিজ্ঞপ্তি