চীনের বিজ্ঞানীরা ২০২০ সালের মধ্যে মঙ্গল গ্রহে একটি মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে। অবশ্য মঙ্গল অভিযানের ব্যাপারে সরকারিভাবে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সমকক্ষ হওয়ার লক্ষ্যে বেইজিংয়ের কর্তৃপক্ষ শত শত কোটি মার্কিন ডলার খরচ করছে। তবে বর্তমানে চাঁদে অভিযানের বিষয়টিই তাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য। চীনের মহাকাশ প্রযুক্তি একাডেমির বিশেষজ্ঞ পেং তাও বলেন, তাঁদের পরিকল্পনা অনুযায়ী একটি মহাকাশযান মঙ্গল গ্রহকে প্রদক্ষিণ করবে। পাশাপাশি নভোযানটি ‘লাল গ্রহে’ অবতরণ ও পরিভ্রমণ করবে। এ ধরনের লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য দেশকে একাধিক অভিযান চালাতে হবে। রয়টার্স।