
বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন দুনিয়াজুড়ে ‘উইন্ডোজ’ সফটওয়্যার দিয়ে সফটওয়্যার নির্মাতা হিসেবে শীর্ষস্থান দখল করে নিয়েছে। সম্প্রতি ৪১ এ পা দেওয়া মাইক্রোসফটের যাত্রা শুরু হয় ১৯৭৫ সালের ৪ এপ্রিল। মাত্র ১৯ বছর বয়সী বিল গেটস এবং ২২ বছর বয়সী পল অ্যালেন প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট। পার্সোনাল কম্পিউটারের সফটওয়্যার বাজারে প্রায় ৯০ শতাংশই মাইক্রোসফটের দখলে।
• ১৯৮৪ সালে প্রথম মাইক্রোসফট প্রজেক্টের প্রথম প্রকল্প এবং বাণিজ্যিক সংস্করণ চালু হয়।
• ১৯৮৫ সালে উইন্ডোজ ভিত্তিক প্রথম অপারেটিং সিস্টেম (ওএস) মাইক্রোসফট ১.০ উন্মুক্ত হয়।
• ১৯৮৬ সালে বিল গেটস মাত্র ৩১ বছর বয়সে তরুণ বিলিওনিয়ার হয়ে ওঠেন।
• ১৯৯২ সালে উইন্ডোজ ৩.১ উন্মুক্ত হয় এবং সে সময়ে উইন্ডোজ ব্যবহারকারী ছাড়ায় দুই কোটি ৫০ লাখ।
• উইন্ডোজ ৯৫ উন্মুক্ত হয় এবং মাত্র ৪ দিনে ১০ লাখ বিক্রি হয়।
• ২০০০ সালে প্রথম ডট নেট ফ্রেমওয়ার্ক উন্মুক্ত হয়।
• ২০০১ সালে উইন্ডোজ এক্সপি বাজারে ওএস হিসেবে ব্যাপক সাড়া ফেলে।একই সময়ে এ ওএস সংস্করণটি বিক্রি হয় ৪০ কোটি!
• ২০০৩ সালে উইন্ডোজ সার্ভার ২০০৩ উন্মুক্ত হয় এবং দ্রুততার সঙ্গে সবচেয়ে ব্যবহৃত সার্ভার ওএস হিসেবে জনপ্রিয় হয়ে উঠে।
• ২০০৮ সালে প্রথম ৬৪বিট সার্ভার ওএস উইন্ডোজ সার্ভার ২০০৮ উন্মুক্ত হয়।
• ২০০৯ সালে উইন্ডোজ ৭ উন্মুক্ত হয় এবং আগের সকল বিক্রির রেকর্ড ভেঙে ৫২ কোটি পাঁচ লাখ কপি বিক্রি হয়।
• ২০১২ সালে উন্মুক্ত হয় উইন্ডোজ ৮। এ ছাড়া ইন্টারনেট এক্সপ্লোরার ১০ চালু হয়।একই বছর সারফেস ট্যাবলেট বাজারে আনার মাধ্যমে ট্যাবলেট বাজারে প্রবেশ করে মাইক্রোসফট।
• ২০১৫ সালে আসছে মাইক্রোসফটের নতুন ব্রাউজার ‘স্পার্টান’।
তথ্যসূত্র: গিক ইট ডাউন, মাইক্রোসফট ও উইকিপিডিয়া