রমজান মাস উপলক্ষে নকিয়ার অনলাইন দোকান অভি স্টোরে বেশি কিছু প্রোগ্রাম ছাড়া হয়েছে। এসবের মধ্যে আছে ইসলামি ওয়ালপেপার, প্রার্থনার সময় বিশেষ রিংটোন ও পবিত্র কুরআন তেলাওয়াত ইত্যাদি বিষয়ের প্রোগ্রাম। এখন যে ১০টি প্রোগ্রাম অভি স্টোর থেকে নামিয়ে ব্যবহার করা যাবে সেগুলো হলো শাওন মকবুল (ইসলামি থিমে বিভিম্ন আইকন), রমজান করিম (ফ্ল্যাশ লাইট ও আবহাওয়ার অবস্থাসহ ঘড়ি এবং ক্যালেন্ডার), আমার কুরআন (পবিত্র কোরআন শরিফের একটি পূর্ণাঙ্গ সংস্করণ), নামাজের সময়, সুরা ফাতিহা, সাপ্তাহিক কোরআন ও হাদিস, আয়াতুল কুরসি, লাকা শাকেরিন (ইসলামি সংগীতের রিংটোন), রমজানের দোয়া এবং রমজান করিম (অ্যানিমেটেড পটভূমি)। অভি স্টোর থেকে এসব প্রেগ্রাম নামানো যাবে। ওয়েব ঠিকানা: https://store.ovi.com/channel/1960?cid=ovistore-fw-bac-bdy-na-na-facebook-bd-en-101 —বিজ্ঞপ্তি