অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ রসায়ন ২য় পত্রের অধ্যায়-৫ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে পাইপলাইনের মাধ্যমে অতি স্বল্পমূল্যে প্রাকৃতিক গ্যাসকে নিয়ন্ত্রণহীনভাবে রান্নার জন্য সরবরাহ করা হতো। সাধারণ জনগণ সচেতনতার অভাবে ইচ্ছামতো গ্যাসের অপব্যবহার করায় গ্যাসের মজুত এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে প্রাকৃতিক গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার না করে নিম্ন উপায়ে বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগে পরিণত করে পুনরায় ব্যবহারের উপায় খোঁজা হচ্ছে।
2CH4 1500◦C C2H2 HCl CH2=CHCl Polymerization PVC
প্রশ্ন:
ক. ন্যানো পার্টিক্যাল কী? ১
খ. ইটিপি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের গ্যাসটির ক্লোরিনেশন বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া? কারণসহ ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের বিক্রিয়াসমূহে লুকিয়ে আছে বাংলাদেশের প্লাস্টিক খাতের অসীম সম্ভাবনা—উক্তিটির মূল্যায়ন করো। ৪
উত্তর: ক: ন্যানো পার্টিক্যাল হলো পদার্থের অতি ক্ষুদ্র অবস্থা, যেখানে আয়তন 10–9 m এককে বিবেচনা করা হয়।
উত্তর: খ: শিল্পকারখানা থেকে বর্জ্য পানি/বিষাক্ত রাসায়নিক দ্রব্যমিশ্রিত তরল পদার্থ নির্গত হতে পারে, যা এফ্লুয়েন্ট হিসেবে পরিচিত। এই এফ্লুয়েন্ট পরিবেশের ব্যাপক ক্ষতি করতে পারে। এই দূষণ রোধে এই এফ্লুয়েন্টথেকে বিষাক্ত বা ক্ষতিকারক রাসায়নিক পদার্থসমূহকে পৃথক করার প্রক্রিয়াকে effluent tretment plant বা ETP বলে। বিষাক্ত পদার্থের প্রকৃতির ওপর ETP-এর কৌশল নির্ভর করে। যেমন যেসব পানিতে ধাতুর আয়নের পরিমাণ বেশি থাকে, তাদের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ করা হলেও জৈবদূষক থাকলে প্রভাবক যোগ করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে micro organism যোগ করে effluent দূর করা হয়।
উত্তর: গ: জানি, যে বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থে প্রত্যক্ষ সংযোগে একটিমাত্র উৎপাদ উৎপন্ন হয় তাকে সংযোজন বিক্রিয়া বলে। এখানে উদ্দীপকের গ্যাসটির সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়া সংযোজন বিক্রিয়া। কারণ, অ্যাসিটিলিনের সঙ্গে HCl এর সংযোজনে শুধু ভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়। কোন সহ উৎপাদ নেই।
CH CH + HCl CH2 = CHCl
যেহেতু দুই বা ততোধিক পদার্থে প্রত্যক্ষ সংযোগে একটিমাত্র উৎপাদ উৎপন্ন হয়, তাকে সংযোজন বিক্রিয়া বলে। সেহেতু উদ্দীপকের গ্যাসটির ক্লোরিনেশন বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া।
উত্তর ঘ: উদ্দীপকের বিক্রিয়াসমূহ নিচে দেওয়া হলো:
2CH4 1500◦C C2H2 HCl CH2=CHCl Polymerization PVC
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন এবং উদ্দীপকের প্রথম বিক্রিয়াটি মিথেন। অর্থাৎ প্রাকৃতিক গ্যাসকে জ্বালানি হিসেবে পুড়িয়ে CO2 ও পানি না তৈরি করে PVC জাতীয় প্লাস্টিক তৈরি করা অত্যন্ত লাভজনক। কারণ, CO2 ও পানি থেকে CH4 তৈরি বাংলাদেশে অসম্ভব। অর্থাৎ CH4 কে জ্বালানি হিসেবে ব্যবহার করলে পুনঃপ্রক্রিয়াজাতকরণ অসম্ভব। কিন্তু উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ায় উৎপন্ন PVC বছরের পর বছর অক্ষত থাকে। এমনকি একধরনের প্লাস্টিককে অন্যগুণসম্পন্ন প্লাস্টিকে রূপান্তরকরণ করে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করা সম্ভব।
অর্থাৎ দেখা যাচ্ছে, যদি দেশের জ্বালানির জন্য কয়লা বা পারমাণবিক শক্তি বা সোলার অন্য যেকোনো বিকল্প ব্যবস্থা করা যায়, তবে প্রাকৃতিক গ্যাসকে না পুড়িয়ে প্লাস্টিকে পরিণত করা সম্ভব। অর্থাৎ দেখা যাচ্ছে উদ্দীপকের বিক্রিয়াসমূহে লুকিয়ে আছে বাংলাদেশের প্লাস্টিক খাতের অসীম সম্ভাবনা—উক্তিটি যথাযথ বলে আমি মনে করি।
শিক্ষক, খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা