ঠান্ডা পানি বরফে রূপান্তরিত হতে যে সময় লাগে, তার চেয়ে গরম পানি থেকে বরফ তৈরিতে সময় কম লাগে। এই রহস্যের সমাধানে গবেষকেরা সেই প্রাচীনকাল থেকে চেষ্টা করছেন। এ ব্যাপারে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, যেগুলোর কোনোটিই বিতর্কের ঊর্ধ্বে নয়। তবে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষকেরা সম্প্রতি এই রহস্য সমাধানের দাবি করছেন। সায়েন্টিফিক রিপোর্ট সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে পদার্থবিদেরা জানান, গরম ও ঠান্ডা অবস্থায় পানির আণবিক গঠন ভিন্ন হয়। এ কারণেই ওই দুই অবস্থায় বরফ জমাট বাঁধতে সময়ের পার্থক্য দেখা যায়। আর শীতলীকরণ যন্ত্রে রাখলে গরম পানি দ্রুত তাপ হারিয়ে বরফে পরিণত হয়। টেলিগ্রাফ।