টাটকা রস

লাইট...ক্যামেরা...নির্বাচন!

হাই ফ্রেন্ডস, আমার হাতে যা দেখছেন, এগুলো কিন্তু ব্যালট পেপার। যেখানে-সেখানে পড়ে থাকলে পরিবেশ নোংরা হয়, আর আশপাশে ডাস্টবিনও নাই। তাই আপাতত ব্যালট বক্সে ফেলছি। আপনিও সচেতন হোন, ডাস্টবিন ব্যবহার করুন।

আমি নির্বাচনী কর্মকর্তা হয়েছি বলে কি আমার ভোট দিতে ইচ্ছে করে না? ব্যালট পেপার আমার কাছেই আছে। আমার ব্যালট পেপার আমি সিল দেব, যত খুশি তত দেব! কার কী...

কাজটা ঠিক করছেন না ভাই সাহেব। আমিও তো নির্বাচনী কর্মকর্তা। আমারেও কিছু পেপার দিতে পারতেন...

আপনি তো ভালোই সেলফি তুলতে পারেন। আমার দুইটা সেলফি তুইলা দিবেন? বড় শখ ছিল।

টেনশন নিয়েন না। আপনি এইভাবে আরও কিছুক্ষণ কাজ চালায়া যাইতে থাকেন, তাইলে শুধু সেলফি না। সাংবাদিকরা সরাসরি ভিডিও করতে আসবে...

এত কিছুর পরও কি বলা হবে, নির্বাচন স্বচ্ছ হয়েছে?

অবশ্যই! কেন, দেখেননি? দেশের সব কটি কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স ছিল!

ওরা আমার শরীরটাকেও রেহাই দিল না...

আহা রে, বেচারা ব্যালট পেপার! অপমান সহ্য করতে না পেরে পুকুরের পানিতে ডুবে আত্মহত্যা করতে গেছিল।

কী ব্যাপার, মাঠের মধ্যে একটা ককটেল পড়ে আছে, অথচ কারও কোনো ফিলিংস নাই ক্যান?

এই ককটেল দিয়া কী হইব? তরল ককটেল হইলে দেখতি ফিলিংস কারে কয়...