লিনাক্স ব্যবহারকারীদের মধ্যে একটি জরিপ পরিচালনা করছে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (এফওএসএস)। সহযোগিতা করছে বাংলাদেশ লিনাক্স ইউজার অ্যালায়েন্সের (বিএলইউএ) সহযোগী সংগঠন উবুন্টু বাংলাদেশ। ‘লিনাক্স ব্যবহারকারী জরিপ-২০১১’-এর সময়সীমা আগামী ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ইন্টারনেটে http://bit.ly/lubd11 ঠিকানার ওয়েবসাইটে গিয়ে এ জরিপে অংশ নেওয়া যাবে। —বিজ্ঞপ্তি