লেনোভোর উইন্ডোজনির্ভর কার্বন টাচ

বিশ্বের সবচেয়ে হালকা ১৪ ইঞ্চি মাপের ল্যাপটপ বাজারে এনেছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। ‘এক্স ওয়ান কার্বন টাচ’ নামের এ ল্যাপটপটি উইন্ডোজ ৮ নির্ভর। এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, কার্বন ফাইবার বা তন্তুতে তৈরি এ ল্যাপটপটি ১৪ ইঞ্চি ল্যাপটপের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে হালকা ল্যাপটপ।উইন্ডোজ ৮ নির্ভর ‘এক্স ওয়ান কার্বন টাচ’ ল্যাপটপটিতে রয়েছে ১৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ও ১০ আঙুলের স্পর্শ শনাক্তকারী প্রযুক্তি ও মাল্টি জেশ্চার টাচপ্যাড। ২০.৮ মিলিমিটার পুরুত্বের এ ল্যাপটপের ওজন মাত্র ৩.৪ পাউন্ড। এ ল্যাপটপের চার্জারও যথেষ্ট হালকা-পাতলা।ল্যাপটপটিতে রয়েছে কোর আই ৫ বা কোর আই ৭ প্রসেসর, ডলবি হোম থিয়েটার ও ভিডিও কনফারেন্স করার প্রযুক্তি। ল্যাপটপটির দাম এক হাজার ৪৯৯ ডলার।