লেনোভোর নতুন ‘আইডিয়াট্যাব’ (ভিডিও)

চীনের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো সম্প্রতি আইসক্রিম স্যান্ডউইচচালিত ৯.৭ ইঞ্চি মাপের ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে। অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমের এ ট্যাবলেটটির মডেলটির নাম আইডিয়াট্যাব এস২১০৯।লেনোভোর ৮.৯ মিলিমিটার পুরুত্বের ট্যাবলেটটির সামনের দিকে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ট্যাবলেটের পেছনে কোনো ক্যামেরা থাকছে না। ট্যাবলেটটিতে কোয়াড স্পিকার, মাইক্রো এইচডিএমআই জ্যাক, মাইক্রো ইউএসবি স্লট ও মাইক্রোএসডি মেমোরি কার্ড স্লট সুবিধা রয়েছে। লেনোভো জানিয়েছে, এস২১০৯ ট্যাবলেটটির ব্যাটারি ১০ ঘণ্টা চালু থাকে। অবশ্য লেনোভোর নতুন ট্যাবলেটে কোনো ধরনের প্রসেসর ব্যবহূত হয়েছে, এর দাম ও বাজারে ছাড়ার তারিখ এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।