ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের ‘ঢাকা ল্যাপটপ মেলা ২০১০’। মেলায় স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. তোশিবা, স্যামসাং ও এইচপির ল্যাপটপ নিয়ে মেলায় অংশ নিচ্ছে। এইচপি, তোশিবা ও স্যামসাংয়ের ল্যাপটপে পাওয়া যাবে মোটরবাইক, পোলো শার্ট, ছাতা, রেইন কোট, তারহীন মাউস, বিশ্বকাপ ফুটবলের আকর্ষণীয় জার্সি ইত্যাদি। —বিজ্ঞপ্তি