ল্যাপটপে বিশেষ উপহার

গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড বিসিএস কম্পিউটার সিটির যুগ পূর্তিতে আসুস ল্যাপটপ কম্পিউটারে বিশেষ উপহার দিচ্ছে। কম্পিউটার সিটির গ্লোবাল ব্র্যান্ডে এবং সব ডিলার বা পুনর্বিক্রেতাদের কাছে এ উপহার পাওয়া যাবে। রিসেলার প্রতিষ্ঠানে ক্রেতারা এ উপহার উপভোগ করতে পারবেন। বিসিএস কম্পিউটার সিটিতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে। —বিজ্ঞপ্তি