ঢাকার শান্তিনগরে ‘বিসিএস ল্যাপটপ বাজার’ এক বছর পূর্ণ করেছে। ল্যাপটপ কম্পিউটার বিকিকিনির বিশেষায়িত এই বাজারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উৎসব চলাকালে যেকোনো দোকান থেকে ৫০০ টাকার পণ্য কিনলেই উপহার পাওয়া যাবে। এ ছাড়া কম্পিউটার সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি নিউজলেটারও প্রকাশ করা হয়েছে। —বিজ্ঞপ্তি