শমশেরনগর সোনালী ব্যাংক শাখায় অনলাইন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সোনালী ব্যাংক শাখায় সম্প্রতি অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে দেশের অনলাইন সুবিধা আছে সোনালী ব্যাংকের এমন সব শাখার মতো এ শাখার গ্রাহকেরাও অনলাইনে সব ধরনের লেনদেন পরিচালনা করতে পারবেন। সোনালী ব্যাংক শমশেরনগর শাখার ব্যবস্থাপক হরিমোহন সিংহ জানান, শমশেরনগর ইউনিয়ন সদর হলেও ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ জনপদ। এখানে স্থল শুল্ক বন্দর অফিস ও শুল্ক স্টেশন থাকায় আমদানি ও রপ্তানিকারকেরা অনলাইনে লেনদেন পরিচালনা করতে আগ্রহী। এ শাখার গ্রাহকসংখ্যা অনেক বেশি।

—কমলগঞ্জ প্রতিনিধি