মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে রেজভী কম্পিউটার একাডেমি নামে নতুন একটি প্রশিক্ষণকেন্দ্র চালু হয়েছে। গতকাল বুধবার বিকেলে এই একাডেমির উদ্বোধন করা হয়। একাডেমির প্রশিক্ষক শোয়েব আহমদ জানান, স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ব্যবসায়ী ও চাকরিজীবীরা এ একাডেমি থেকে প্রশক্ষিণ গ্রহণ করার সুযোগ পাবেন। তিন মাসের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে। এতে ইন্টারনেট ব্যবহারের সুবিধাও থাকবে। —কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি