শেষ হলো আইআরএম ও আইপিভি৬ কর্মশালা

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার এবং এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (অ্যাপনিক) যৌথ আয়োজনে অনুষ্ঠিত চার দিনের ইন্টারনেট রিসোর্স ম্যানেজমেন্ট (আইআরএম) ও আইপিভি৬ প্রয়োগবিষয়ক কর্মশালা শেষ হয়েছে। সম্প্রতি কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনসহ অনেকে। কর্মশালা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ (সিএসই) ও এপনিকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এপনিকের সহযোগিতায় সিএসই বিভাগে আইপিভি৬ বিষয়কসার্টিফিকেট কোর্স চালু হচ্ছে। বিস্তারিত http://goo.gl/2K3Ic। —বিজ্ঞপ্তি