হাসলে দাঁত বের হয় কেন?
মো. সুমন আকন্দ, পীরগাছা, রংপুর
যাতে খুব সহজে টুথপেস্টের বিজ্ঞাপন করা যায়।
প্রশ্ন না করে ১০০ টাকা মুঠোফোন রিচার্জ পাওয়ার সহজ উপায় কী?
রোহিত রুদ্র, নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম
রিচার্জের দোকানে গিয়ে রিচার্জ করে নেওয়া।
আমাদের শিক্ষাব্যবস্থায় যদি পরীক্ষা-পদ্ধতি না থাকত তাহলে কী হতো?
সুদিপ্ত কুমার নাগ, পুলিশ লাইন, খুলনা
ফেসবুক না চালিয়ে সবাই পাঠ্যবই পড়ত।
সিসি ক্যামেরা থাকার পরও দেশে চুরি হয় কীভাবে?
সুজা ও সুমি, ফটিকছড়ি, চট্টগ্রাম
সিসি ক্যামেরার সামনে দিয়েই।
ঈদের সময় সহজে বাস কিংবা ট্রেনের টিকিট পাওয়া যায় না কেন?
মো. ইনামুল হক, কুতুবপুর, চুয়াডাঙ্গা
সহজে পাওয়া জিনিস ভালো হয় না বলে।
দিন দিন কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে কেন?
মো. মোকাদ্দেস হোসাইন, গ্রামপাঙ্গাশী, সিরাজগঞ্জ
ঘরে ঘরে বেশি বেশি ফেসবুক ওয়াল গড়ে উঠছে বলে।
সেরা প্রশ্ন
একটা কাক বিপদে পড়লে বাকি কাকেরা কীভাবে জানতে পারে?
মাসুদুর রহমান, জামমুড়া, কুমিল্লা
গোপন তারবার্তা পাঠায়; এ কারণেই দেখবেন, কাকগুলো অধিকাংশ সময় ইলেকট্রিকের তারের ওপর বসে থাকে।
অভিনন্দন মাসুদুর, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।