অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৩ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১. ইবনে খালদুন কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৩৪২ সালে খ. ১৩৫২ সালে
গ. ১৩৩২ সালে ঘ. ১৩২২ সালে
সঠিক উত্তর: গ. ১৩৩২ সালে
২. আল উমরান অর্থ কী?
ক. সামাজিক বিজ্ঞান
খ. রাজনৈতিক বিজ্ঞান
গ. সাংস্কৃতিক বিজ্ঞান
ঘ. তাত্ত্বিক বিজ্ঞান
সঠিক উত্তর: গ. সাংস্কৃতিক বিজ্ঞান
৩. অগাস্ট কোঁত কোন দেশের সমাজবিজ্ঞানী?
ক. জার্মানি খ. ফ্রান্স
গ. ইংল্যান্ড ঘ. আমেরিকা
সঠিক উত্তর: খ. ফ্রান্স
৪. কোন ধর্মীয় মূল্যবোধ পুঁজিবাদের সূচনা করেছে বলে ম্যাক্স ওয়েবার মনে করেন?
ক. হিন্দু ধর্ম খ. খিষ্টান ধর্ম
গ. ক্যাথলিক ধর্ম ঘ. প্রটেস্ট্যান্ট
সঠিক উত্তর: ঘ. প্রটেস্ট্যান্ট
৫. বিবর্তনবাদের ধারণা দেন কে?
ক. অগাস্ট কোঁত খ. হার্বাট স্পেন্সার গ. চার্লস ডারউইন ঘ. হেনরি মর্গান
সঠিক উত্তর: গ. চার্লস ডারউইন
৬. The Division of Labour গ্রন্থের রচয়িতা হলেন?
ক. কার্ল মার্কস খ. ডুর্খেইম
গ. ম্যাক্স ওয়েবার ঘ. রবার্টসন
সঠিক উত্তর: খ. ডুর্খেইম
৭. ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্ব কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
সঠিক উত্তর: খ. তিন
৮. হার্বাট স্পেন্সারের মতে সমাজের বিকাশ হয়-
ক. সরল থেকে জটিল
খ. জটিল থেকে যৌগিক
গ. যৌগিক থেকে জটিল ও সরল
ঘ. যৌগিক থেকে সরল
সঠিক উত্তর: ক. সরল থেকে জটিল
৯. কার্ল মার্কসের মতে শ্রেণির সম্পর্ক রয়েছে মূলত-
ক. রাজনীতির সাথে
খ. অর্থনীতির সাথে
গ. পুঁজিবাদের সাথে
ঘ. উৎপাদন প্রণালির সাথে
সঠিক উত্তর: ঘ. উৎপাদন প্রণালির সাথে
১০. ডুর্খেইমের মতে যৌথ চেতনার ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-
i. ব্যক্তি সামাজিক চেতনাকে পরিবর্তন করে
ii. ব্যক্তি সামাজিক চেতনার কাছে অসহায়
iii. সমাজের কাছে ব্যক্তিগত চেতনা মূল্যহীন
নিচের কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: খ. ii ও iii
১১. উদ্বৃত্ত মূল্যের সাথে সম্পর্ক রয়েছে-
ক. মজুরির খ. শ্রমের
গ. শ্রমিকের ঘ. শোষণের
সঠিক উত্তর: ঘ. শোষণের।
মোহাম্মদ হেদায়েত উল্যাহ
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম