২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কিউবি ল্যাপটপ মেলার সময় একদিন বাড়িয়েছে আয়োজক এক্সপো মেকার। মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলছে। মেলার আয়োজকেরা জানিয়েছেন, মেলার তৃতীয় দিনেও রয়েছে আগ্রহী দর্শকদের ভিড়। তরুণদের আগ্রহ হালকা-পাতলা আলট্রাবুকে। মেলায় ল্যাপটপ ও ট্যাবলেট কিনলে পাওয়া যাচ্ছে নানা সুবিধা।২২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর সামরিক জাদুঘরে শুরু হয়েছে চার দিনের ল্যাপটপ মেলা। মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।মেলার আয়োজকেরা জানিয়েছেন, হরতালের কারণে যারা মেলায় আসতে পারেননি তাদের কথা ভেবেই মেলার সময় একদিন বাড়ানো হচ্ছে।