সরিষাবাড়ীর বঙ্গবন্ধু কলেজে কম্পিউটার ল্যাব

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত বঙ্গবন্ধু কলেজে কম্পিউটার ল্যাব চালু হয়েছে। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে ল্যাবের উদ্বোধন করেন সাংসদ মুরাদ হাসান। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি থেকে শিক্ষা গ্রহণের জন্যই এ ল্যাব উদ্বোধন করা হলো। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অর্থায়নে এ ল্যাবে আটটি কম্পিউটার দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হান, কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেনসহ অনেকে। —শফিকুল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি