সিলেটের ১১ থানায় ই-মেইলে অভিযোগের সুবিধা চালু

সিলেট জেলার ১১টি থানায় এখন থেকে ই-মেইলের মাধ্যমে যে কেউ নিয়মিত অভিযোগ দায়ের করতে পারবেন। গত রোববার পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জেলার ১১ থানায় ই-মেইলে অভিযোগ জানানোর ঠিকানা প্রকাশ করা হয়। ঠিকানাগুলো হচ্ছে: ওসমানীনগর থানার জন্য ps.osmaninagar@gmail.com, বিশ্বনাথ ps.bishwanath@gmail.com, ফেঞ্চুগঞ্জ ps.fenchugonj@gmail.com, বালাগঞ্জ ps.balagonj@gmail.com, গোলাপগঞ্জ ps.golapgonj@gmail.com, বিয়ানীবাজার ps.beanibazar@gmail.com, জকিগঞ্জ ps.zokigonj@gmail.com, কানাইঘাট ps.kanaighat@gmail.com, গোয়াইনঘাট ps.gwainghat@gmail.com, কোম্পানীগঞ্জ ps.companygonj@gmail.comএবং জৈন্তাপুর থানার জন্য ps.jaintapur@gmail.com। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন জানান, সময়ের সঙ্গে সার্বিক কার্যক্রম গতিশীল করতে এবং জনসাধারণের দুর্ভোগ কিছুটা হলেও দূর করার লক্ষ্যে ই-মেইলে অভিযোগ নেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। থানায় উপস্থিত হয়ে অভিযোগ করার পাশাপাশি কেউ ইচ্ছে করলে ঘরে বসেই ই-মেইলে অভিযোগ দায়ের করতে পারবেন। এমনকি প্রবাসীরাও একইভাবে তাঁদের অভিযোগ সংশ্লিষ্ট থানায় একই সুবিধায় করতে পারবেন। —সিলেট প্রতিনিধি