স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে ল্যাপটপ উৎসব

স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে ল্যাপটপ উৎসবের আয়োজন করেছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান রিশিত কম্পিউটারস লিমিটেড। ‘ল্যাপটপ কার্নিভাল-২০১০’ নামের এ উত্সব চলবে ২১ থেকে ২৬ মার্চ পর্যন্ত। দামপাড়ার রিশিত কম্পিউটারসে অনুষ্ঠেয় এ উৎসবে সনি ভায়ো, ডেল, এইচপি, লেনোভো, এসার, আসুস ইত্যাদি ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটার বিক্রি হবে। উৎসব উপলক্ষে বিশেষ ছাড়সহ আকর্ষণীয় উপহার আছে। —চট্টগ্রাম অফিস