স্যামসাংয়ের থ্রিডি মনিটর বাজারে

প্রযুক্তিপণ্যের নির্মাতা স্যামসাংয়ের তৈরি দুটি নতুন মডেলের ত্রিমাত্রিক (থ্রিডি) এলইডি মনিটর সম্প্রতি বাজারে এসেছে। মডেলগুলো হচ্ছে ২৩ ইঞ্চি মাপের এস২৩এ৯৫০ডি ও ২৭ ইঞ্চি মাপের এস২৭এ৯৫০ডি ।মালয়েশিয়াতে তৈরি হাই ডেফিনেশন (এইচডি) মনিটরগুলোর রেজু্যলেশন ১৯২০ বাই ১০৮০। ২৩ ইঞ্চি মনিটরটির দাম পড়বে ৫৫ হাজার টাকা ও ২৭ ইঞ্চি মনিটরটির দাম পড়বে ৬৮ হাজার টাকা।উভয় মডেলের মনিটরের সঙ্গে বিনা মূল্যে পাওয়া যাচ্ছে একটি করে থ্রিডি গ্লাস। মনিটরগুলোর বিক্রোয়োত্তর সেবা তিন বছর। থ্রিডি মনিটর বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস।