স্যামসাংয়ের নতুন এসি

স্যামসাং লোগো
স্যামসাং লোগো

দেশের বাজারে এয়ার কন্ডিশনারের ২০১৭ সালের বেশ কয়েকটি মডেল এনেছে স্যামসাং ইলেকট্রনিকস। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছে, বিশ্বের প্রথম ৮ পোল ডিজিটাল ইনভার্টার কম্প্রেসরযুক্ত ও নন-ইনভার্টার কম্প্রেসরযুক্ত দুই ধরনের এসি বাজারে এনেছে তারা।
ডিজিটাল ইনভার্টার কম্প্রেসরযুক্ত এসি দ্রুত ঠান্ডা করার প্রযুক্তি হিসেবে কাজ করে। ডিজিটাল ইনভার্টার এসির দাম ৭৬ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকার মধ্যে। নন-ইনভার্টার এসির দাম ৫৫ হাজার ৯০০ টাকা থেকে ৮২ হাজার ৯০০ টাকার মধ্যে।