স্যামসাং টি-সিরিজ, টিভি দেখার নতুন অভিজ্ঞতা

প্রতিনিয়ত বদলে যাচ্ছে পৃথিবী। এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে ইলেকট্রনিকস পণ্যেও। চাইলেই হাতের মুঠোয় স্মার্টফোন খুব সহজেই বদলে ফেলা যায়। পুরোনো মডেলের বিভিন্ন ডিভাইস রাতারাতি বদলে মোড়ক নিচ্ছে নতুন সব ফিচার নিয়ে। কিন্তু চাইলেই কী আপনার বাসার টিভিটি মুঠোফোনের মতো মাঝেমধ্যে বদলানো সম্ভব? যদি উত্তর হয় না, তাহলে ড্রয়িং রুমে পছন্দের টিভি কেনার সময় নতুন করে ভাবুন। আপনার ড্রয়িং রুমের স্মার্ট টিভি নতুনভাবে কেনার আগে অবশ্যই এর ফিচারগুলো নিন এবং তারপরই কিনুন প্রয়োজনীয় পছন্দের টিভিটি।

সমাধান যখন স্যামসাং

ব্যবহারকারীদের কথা চিন্তা করে স্যামসাং বাজারে নিয়ে এসেছে সর্বশেষ প্রযুক্তিসমৃদ্ধ টি-সিরিজের পাঁচটি টিভি। স্যামসাংয়ের টি–সিরিজের 4K স্মার্ট ইউএইচডি টিভির নতুন সব ফিচারগুলো আপনার সব চাহিদা পূরণ করবে। স্যামসাং টি–সিরিজের এ মডেলগুলোতে রয়েছে নিউ টপ ফিচার।

সাইজ

সব শ্রেণির ব্যবহারকারীর কথা চিন্তা করে স্যামসাং টি–সিরিজ টিভিগুলোতে সাইজ বা আকারের ভিন্নতা রাখা হয়েছে। ঘরের আকার ও স্থাপনের স্থানের বিষয়গুলো মাথায় রেখে আপনি পছন্দের টিভিটি কিনতে পারবেন। স্যামসাং টি–সিরিজে ৪৩ ইঞ্চি থেকে শুরু করে ৭৫ ইঞ্চি পর্যন্ত মোট ৫টি ভিন্ন সাইজ রয়েছে। এর ফলে ব্যবহারকারীর পছন্দ করার সুযোগ আরও বৃদ্ধি পেল। সাইজের সঙ্গে দামেও ভিন্নতা রয়েছে। এর ফলে কেনার সময় বাজেটও মাথায় রাখার সুযোগ রয়েছে।

পিকচার কোয়ালিটি

স্যামসাংয়ের টি–সিরিজের টিভিগুলোর পিকচার কোয়ালিটি অসাধারণ। এ টিভিগুলোতে একদম ঝকঝকে পরিষ্কার ছবি দেখা যাবে। টি–সিরিজের টিভিগুলোতে রয়েছে সম্পূর্ণ ন্যাচারাল ক্রিস্টাল পিকচার কোয়ালিটি। সঙ্গে থাকছে কন্ট্রাস্ট লেভেল। এর ফলে আপনার নিজের মতো সেট করে নিতে পারবেন টিভি। ইউএইচডি (আল্ট্রা হাই ডেফিনেশন), যা আপনাকে দেবে আরও ভালো রেজল্যুশন। সুতরাং আপনি দেখতে পাবেন মনের মতো ক্রিস্টাল ক্লিয়ার ছবি, যা টিভি দেখার মুহূর্তকে করে তুলবে আরও বেশি প্রাণবন্ত।

আউটলুক ও ডিজাইন

বর্তমানে টিভি শুধু দেখার মধ্যেই সীমাবদ্ধ না। টিভি আপনার ঘরের ডিজাইনকেই বদলে দেবে। তাই এখন টিভি কেনার সময় ক্রেতারা টিভির আউটলুক ও ডিজাইনের দিকেও নজর দিচ্ছেন। ফ্যাশন সচেতন ব্যবহারকারীদের কথা চিন্তা করে স্যামসাং তাদের টি-সিরিজের টিভিগুলো তৈরি করেছে অসাধারণ আউটলুক ও ডিজাইনে। যা আপনার ঘরের ইন্টেরিয়রকেই নতুনত্ব এনে দিবে। টি-সিরিজের টিভিগুলোতে প্রিমিয়াম লুক অন্যান্য স্মার্ট টিভির থেকে আলাদা। টি-সিরিজের স্মার্ট টিভিগুলো বেজেল লেস ডিজাইনের, যা আপনার ফোকাসকে স্ক্রিনে ধরে রাখবে দীর্ঘক্ষণ। এ ছাড়া রয়েছে ঝামেলামুক্ত ক্লিন কেব্‌ল সলিউশন।

সাউন্ড কোয়ালিটি

যে টিভির সাউন্ড কোয়ালিটি যত ভালো, সে টিভি তত ভালো। এমন একটি ধারণা আমাদের মধ্যে রয়েছে। সাধারণত আমরা যখন সিনেমা দেখি কিংবা গান শুনি তখন সাউন্ড কোয়ালিটি নিয়ে আমাদের আলাদা একটা আগ্রহ থাকে। দৃশ্যের সঙ্গে সাউন্ড কোয়ালিটি ভালো না হলে আমরা একঘেয়ে হয়ে পড়ি। কিন্তু স্যামসাংয়ের টি-সিরিজের টিভিগুলোতে থাকছে ১০ ওয়াট সাউন্ডের ২টি স্পিকার। এর ফলে আলাদা কোনো স্পিকার আপনাকে আর যুক্ত করতে হবে না। এ ছাড়া অন্যান্য সাউন্ডের ফিচারের মধ্যে রয়েছে ফ্রি বিল্ট ইন ব্লু-টুথ মিউজিক সিস্টেম। এর ফলে সাউন্ডের ক্ষেত্রে আপনারা শতভাগ নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন।

ইন্টারনাল মেমোরি

সব অ্যাপস প্রয়োজনমতো সংরক্ষণ করে রাখতে স্যামসাং টি-সিরিজের টিভিগুলোতে রয়েছে ইন্টারনাল মেমোরি। এ ছাড়া স্মার্ট টিভির অন্যান্য ফিচার তো থাকছেই। পাচ্ছেন ইন্টারনেট ও ওয়াইফাই ব্রাউজিংয়ের সুবিধা। আছে অটো হটস্পট এবং রয়েছে দ্রুত অ্যাপস ডাউনলোডের সুবিধা।

বাজারমূল্য

স্যামসাংয়ের টি–সিরিজের টিভি ৪৩ ইঞ্চি থেকে শুরু করে ৭৫ ইঞ্চি পর্যন্ত মোট ৫টি ভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে। ৪৩টিইউ৮০০০ মডেলের দাম ৬৮ হাজার ৯০০ টাকা। ৫০টিইউ৮০০০ মডেলের দাম ৮২ হাজার ৯০০ টাকা। ৫৫টিইউ৮০০০ মডেলের দাম ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা। ৬৫টিইউ৮০০০ মডেলের দাম ১ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা। ৭৫টিইউ৮০০০ মডেলের দাম ২ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা।