
হোটেল সি প্যালেসের গ্রাহকদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছে এসএসএল কমার্স। এখন হোটেল সি প্যালেসে অনলাইনেই বুকিং দিতে পারবেন গ্রাহকরা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসএসএল।
হোটেল সি প্যালেসে অনলাইন বুকিং চালু হওয়ায় ডেবিট বা ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে হোটেল রিজার্ভেশন করা যাবে।
অনলাইনে গ্রাহক সেবা দিতে ১৯ জুন বৃহস্পতিবার হোটেল সি প্যালেস ও এসএসএল ওয়্যারলেস কর্তৃপক্ষ একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল সি প্যালেসের প্রধান নির্বাহী মোহাম্মদ নাছিমুল আজিম ও এসএসএলের প্রধান আর্থিক কর্মকর্তা একেএম সোহান আলম, ব্যবস্থাপক আশীষ চক্রবর্তীসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।