৩২তম বিশেষ বিসিএসে নিয়োগ পাওয়া শিক্ষা ক্যাডারের ৭৪৭ জন প্রভাষককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে গতকাল বুধবার একটি আদেশ জারি করেছে।
এই ৭৪৭ জন প্রভাষককে ৩০ অক্টোবর পদায়নকৃত কলেজে যোগদান করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) পদায়নের তালিকা পাওয়া যাবে।