জনপ্রিয় ভিডিও গেম ফাইনাল ফ্যান্টাসি
জনপ্রিয় ভিডিও গেম ফাইনাল ফ্যান্টাসি

প্রযুক্তির এই দিনে: ১৮ ডিসেম্বর

ফাইনাল ফ্যান্টাসি গেমের প্রথম সংস্করণ প্রকাশিত

প্রথম রোল-প্লেয়িং ভিডিও গেম হিসেবে ফাইনাল ফ্যান্টাসির প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

১৮ ডিসেম্বর ১৯৮৭
ফাইনাল ফ্যান্টাসি গেমের প্রথম সংস্করণ প্রকাশিত
গেমার গেমের একটি চরিত্র হয়ে গেম খেলবেন। এই হচ্ছে রোল-প্লেয়িং গেম। প্রথম রোল-প্লেয়িং ভিডিও গেম হিসেবে ফাইনাল ফ্যান্টাসির প্রথম সংস্করণ প্রকাশিত হয়। হিরোনোবু সাকাগুচির তৈরি এই গেম প্রকাশ করে স্কয়ার এনিক্স (সাবেক স্কয়ার)। এখন পর্যন্ত মূল ১৬টি পর্ব প্রকাশিত হয়েছে ফাইনাল ফ্যান্টাসির। প্রতিটি পর্বই জনপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ গত ২২ জুন প্রকাশিত হয়েছে ফাইনাল ফ্যান্টাসি ১৬।

পার্লের প্রতীক উট, রসুন ও পার্ল ৫–এর বিকল্প লোগো (নিচে)

১৮ ডিসেম্বর ১৯৮৭
পার্লের প্রথম সংস্করণ প্রকাশ করেন ল্যারি ওয়াল
সব কাজের জন্য উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা পার্লের প্রথম সংস্করণ প্রকাশের ঘোষণা দেন ল্যারি ওয়াল। পার্লের আনুষ্ঠানিক কোনো পূর্ণরূপ নেই। অনেক পূর্ণরূপের একটা হলো ‘প্র্যাকটিক্যাল এক্সট্র্যাকশন অ্যান্ড রিপোর্টিং ল্যাঙ্গুয়েজ১’। ওয়াল নিজেও একটি পূর্ণরূপ দিয়েছিলেন যেটি পার্লের ম্যানুয়ালে লেখা আছে। সেটি হলো প্যাথলজিক্যালি একলেকটিক রাবিশ লিসটার। শুরুতে ইংরেজিতে Pearl বানান থাকলেও পরে a বাদ দেওয়া হয়। এখন পার্লের ইংরেজি বানান perl.

পার্ল উচ্চমানের প্রোগ্রামিং ভাষা

সাধারণ কাজের ইউনিক্স স্ক্রিপ্টিং ভাষা হিসেবে ল্যারি ওয়াল পার্ল তৈরি করেন ১৯৮৭ সালে। এর পর থেকে এতে অনেক পরিবর্তন, পরিমার্জন হয়েছে। ২০০০ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত পার্লের ষষ্ঠ সংস্করণ চালু ছিল। এরপর এর নাম বদলে রাখা হয় রাকু। তবে পার্ল ও রাকু দুটি ভাষারই আলাদা আলাদা উন্নয়ন চলছে। উটের ছবিকে পার্লের লোগো হিসেবে ব্যবহার করে ও’রেইলি মিডিয়া। আর রসুনকে পার্লের লোগো হিসেবে ব্যবহার করে দ্য পার্ল ফাউন্ডেশন।

আইবিএম ও সিমেন্স এক হয়ে তৈরি করে ডির‌্যাম

১৮ ডিসেম্বর ১৯৯১
আইবিএম ও সিমেন্স এজি ৬৪ মেগাবাইট ডির‌্যামের নমুনা দেখায়
ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন ও সিমেন্স এজি ৬৪ মেগাবাইটের ডির‌্যাম (ডাইনামিক র‌্যানডম অ্যাকসেস মেমোরি) তৈরির ঘোষণা দেয়। এই ডির‌্যাম তৈরি হয়েছে মুরের সূত্র ধরে। মুরের সূত্রে বলা হয়েছে, প্রতি ১৮ মাস অন্তর একটি সিলিকনে দ্বিগুণসংখ্যক ট্রানজিস্টর ধারণ করানো যাবে।