প্রযুক্তির এই দিনে: ১৩ আগস্ট

কম্পিউটার পেশাজীবীদের সনদ দিতে আইসিসিপির প্রতিষ্ঠা

পৃথিবীর কম্পিউটার শিল্পের মান নির্ধারণী প্রতিষ্ঠান দি ইনস্টিটিউট ফর সার্টিফিকেশন অব কম্পিউটিং প্রফেশনালস (আইসিসিপি) প্রতিষ্ঠিত হলো। আইসিসিপি কম্পিউটার শিল্পের সর্বোচ্চ পেশাদার মান (স্ট্যান্ডার্ড) নিশ্চিত করে এবং প্রকৌশলীদের নির্দিষ্ট বিষয়ে দক্ষতার সনদ প্রদানের জন্য কোর্স পরিচালনা করে।

১৩ আগস্ট ১৯৭৩
কম্পিউটার পেশাজীবীদের সনদ দিতে আইসিসিপির প্রতিষ্ঠা
পৃথিবীর কম্পিউটার শিল্পের মান নির্ধারণী প্রতিষ্ঠান দি ইনস্টিটিউট ফর সার্টিফিকেশন অব কম্পিউটিং প্রফেশনালস (আইসিসিপি) প্রতিষ্ঠিত হলো। আইসিসিপি কম্পিউটার শিল্পের সর্বোচ্চ পেশাদার মান নিশ্চিত করে এবং প্রকৌশলীদের নির্দিষ্ট বিষয়ে দক্ষতার সনদ প্রদানের জন্য কোর্স পরিচালনা করে। পরীক্ষায় উত্তীর্ণের পর প্রকৌশলীরা সার্টিফায়েড কম্পিউটিং প্রফেশনাল বা অ্যাসোসিয়েট কম্পিউটিং প্রফেশনাল হিসেবে সনদ অর্জন করেন, যা তাঁদের পেশাগত মান নিশ্চিত করে।
আইসিসিপি অলাভজনক প্রতিষ্ঠান। ১৯৭৩ সালে আটটি পেশাদার কম্পিউটার সোসাইটি মিলে পেশাজীবীদের সনদ দিতে ও কম্পিউটার শিল্পে পেশাদারি মনোভাব তৈরি করতে আইসিসিপি প্রতিষ্ঠা করে। শুরুতে আইসিসিপি সার্টিফায়েড ডেটা প্রসেসর (সিডিপি) সনদ দেয়।

সিসিপি কম্পিউটার শিল্পে নিয়োজিতদের জন্য পেশাগত সনদ

এই প্রতিষ্ঠান কম্পিউটারে ন্যূনতম ৪৮ মাসের অভিজ্ঞতাসম্পন্ন কম্পিউটার পেশাজীবীদের লিখিত পরীক্ষা গ্রহণ করে। এই পরীক্ষায় উত্তীর্ণরা সার্টিফায়েড কম্পিউটিং প্রফেশনাল (সিসিপি) সনদ অর্জন করেন। আইসিসিপি ২০০৩ সাল থেকে সার্টিফায়েড বিজনেস ইনটেলিজেন্স প্রফেশনাল (সিবিআইপি), ২০০৪ থেকে সার্টিফায়েড ডেটা ম্যানেজমেন্ট প্রফেশনাল (সিডিএমপি) প্রদান করে। সিডিএমপি সনদের বর্তমান নাম সার্টিফায়েড ডেটা প্রফেশনাল (সিডিপি)। বর্তমানে আইসিসিপি কর্তৃপক্ষ সার্টিফায়েড ডেটা সায়েন্টিস্ট (সিডিএস), সার্টিফায়েড বিগ ডেটা প্রফেশনাল (সিবিডিপি) সনদ প্রদান করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি সার্টিফায়েড ব্লকচেইন প্রফেশনাল (সিবিপি) সনদ প্রদান করা শুরু করেছে।
আইসিসিপির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ইলিনয়সের শিকাগো শহরে। ড. ব্র্যাডলি জেনসেন বর্তমানে এ সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি ও উইকিপিডিয়া