প্রশ্নোত্তর

মনিটরের ডিসপ্লে প্যানেল সহজে পরিবর্তন করা যায় না

মনিটর
মনিটর
প্রশ্ন

আমার মনিটরের পর্দায় একই ছবি দুটি করে দেখা যায়। এ সমস্যা আগে মাঝে মাঝে হলেও ইদানীং ঘন ঘন হচ্ছে। এ ছাড়া মনিটর চালুর আগেই কম্পিউটারের সিপিইউ বন্ধ হয়ে যায়।–নুসরাত জাহান

সমাধান: আপনার মনিটরের ডিসপ্লে প্যানেলে ত্রুটি থাকায় এ সমস্যা হচ্ছে। এ জন্য আপনাকে ডিসপ্লে প্যানেল পরিবর্তন করতে হতে পারে। ডিসপ্লে প্যানেল সহজে পরিবর্তন করা যায় না। তাই আপনাকে অবশ্যই দক্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা নিতে হবে। সবচেয়ে ভালো হয় নতুন মনিটর ব্যবহার করলে। দ্বিতীয় সমস্যার জন্য মাদারবোর্ডে থাকা সিমস ব্যাটারির ক্যাশ মুছে ফেলে ব্যাটারি পরিবর্তন করতে হবে।

উত্তর দিয়েছেন—জাহিদ হাসান, সিস্টেম প্রকৌশলী

প্রশ্ন পাঠাতে

প্রিয় পাঠক, কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যারসহ তথ্যপ্রযুক্তির যেকোনো সমস্যার কথা লিখে পাঠাতে পারেন টেক–বার্তায়। আপনাদের প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা। প্রশ্ন পাঠানোর ঠিকানা: টেক–বার্তা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫ ই–মেইল: techbarta@prothomalo.com