প্রযুক্তির এই দিনে: ১৯ ডিসেম্বর

এপিএলের সহ–উদ্ভাবক ফ্যাকাফের জন্ম

প্রথম দিককার প্রোগ্রামিং ভাষা এপিএলের (আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ) সহ–উদ্ভাবক অ্যাডিন ডি ফ্যাকাফ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন।

অ্যাডিন ডি ফ্যাকাফ
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

৯ ডিসেম্বর ১৯২১
এপিএলের সহ–উদ্ভাবক ফ্যাকাফের জন্ম
প্রথম দিককার প্রোগ্রামিং ভাষা এপিএলের (আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ) সহ–উদ্ভাবক অ্যাডিন ডি ফ্যাকাফ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪১ সালে সিটি কলেজ অব নিউইয়র্ক থেকে রাসায়নিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৩ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৫ সালে ফ্যাকফ আইবিএমে কাজ শুরু করেন। সেখানে কেনেথ ই আইভেসনের সঙ্গে ফ্যাকাফ এপিএল তৈরি করেন। আইভেসন এপিএর নামকরণের কৃতিত্ব ফ্যাকাফকে দিয়েছেন। একই সঙ্গে টাইপহেডের বদলে আইবিএম গলফ–বল টাইপরাইটার উদ্ভাবনের স্বীকৃতিও ফ্যাকাফকে দেওয়া হয়। এই টাইপরাইটার প্রোগ্রামিংয়ে ব্যবহৃত অক্ষরবিন্যাসের জন্য বিখ্যাত। ফ্যাকাফ এপিএল ও এপিএল/৩৬০ উন্নয়নের জন্য আইবিএমের আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড পেয়েছেন। এপিএলের জন্য তিনি অ্যাসোসিয়েশন অব কম্পিউটার মেশিনারিজের (এসিএম) পুরস্কারও পান।

৮ ইঞ্চির ফ্লপিডিস্ক ড্রাইভসহ অ্যালটেয়ার ৮৮০০

১৯ ডিসেম্বর ১৯৭৪
অ্যালটেয়ার ৮৮০০ মাইক্রোকম্পিউটারের বিক্রি শুরু
ইনটেলের ৮০৮০ প্রসেসরের ওপর ভিত্তি করে এমআইটিএস ১৯৭৪ সালে অ্যালটেয়ার ৮৮০০ কম্পিউটার কিট তৈরি করে ও বাজারে ছাড়ে। পপুলার ইলেকট্রনিকস সাময়িকীর জানুয়ারি ১৯৭৫ সংখ্যায়  অ্যালটেয়ার ৮৮০০ নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশিত হলে নতুন এই যন্ত্রের প্রতি সবার আগ্রহ তৈরি হয়।

অ্যালটিয়ার ৮৮০০ নিয়ে পপুলার ইলেকট্রনিকসের প্রচ্ছদ

কম্পিউটার উদ্যোক্তা হ্যারি গারল্যান্ডের মতে সত্তরের দশকে মাইক্রোকম্পিউটার বিপ্লবে অ্যালটিয়ার ৮৮০০ অনুঘটক হিসেবে কাজ করে। এর সঙ্গে আলাদা টার্মিনাল যোগ করতে হতো মনিটর ব্যবহারের জন্য। এতে ছিল ৮ ইঞ্চির ফ্লপিডিস্ক ড্রাইভ। এই যন্ত্রের জন্য অ্যালটেয়ার বেসিক নামে প্রথম প্রোগ্রামিং ভাষা তৈরি করে মাইক্রোসফট।