কম্পিউটার স্ক্রিনের ভিডিও করা যায়
কম্পিউটার স্ক্রিনের ভিডিও করা যায়

টিপস

পাওয়ারপয়েন্ট দিয়ে কম্পিউটার পর্দার ভিডিও

কম্পিউটার পর্দার ভিডিও ধারণের জন্য অনলাইনে বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়। তৃতীয় পক্ষের তৈরি সফটওয়্যারের বদলে চাইলেই পাওয়ারপয়েন্টের স্ক্রিন রেকর্ড সুবিধা কাজে লাগিয়ে কম্পিউটার পর্দার ভিডিও ধারণ করা যায়। এমনকি মাইক্রোফোন কাজে লাগিয়ে ধারণ করা ভিডিওতে শব্দও যুক্ত করার সুযোগ মিলবে।

কম্পিউটার পর্দার ভিডিও ধারণের জন্য পাওয়ারপয়েন্ট সফটওয়্যার চালুর পর New Section অপশন থেকে Blank Presentation-এ ক্লিক করতে হবে। নতুন স্লাইডসহ পাওয়ারপয়েন্ট উইন্ডো চালুর পর ওপরে থাকা Insert ট্যাবে ক্লিক করতে হবে। এবার রিবন মেন্যুর Media গ্রুপ থেকে Screen Recording আইকন নির্বাচন করলেই পাওয়ারপয়েন্ট সফটওয়্যারের বদলে কম্পিউটার পর্দার ওপরে ছোট মেন্যু বার দেখা যাবে। মেন্যু বারের একেবারে ডান পাশে থাকা Audio আইকন চেপে শব্দ ধারণ বা বন্ধ করা যাবে।

পাওয়ারপয়েন্টে দিয়ে কম্পিউটার স্ক্রিনের ভিডিও করার পদ্ধতি

কম্পিউটার পর্দার যে অংশ ধারণ করতে চান, তা মাউসের কার্সর চেপে ধরে নির্ধারণ করে মেন্যু বারের Record অপশনে ক্লিক করলেই ধারণ শুরু হয়ে যাবে। ধারণ করা অবস্থায় পর্দার ওপরে থাকা মেন্যু বার থেকে Pause বা Stop আইকনে ক্লিক করে ভিডিও ধারণ থামানো বা বন্ধ করা যাবে।

ভিডিও ধারণ শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে আবার পাওয়ারপয়েন্ট চালু হবে। এবার পাওয়ারপয়েন্ট থেকে কম্পিউটার পর্দার ধারণ করা ভিডিও ডাউনলোড করে নির্দিষ্ট ড্রাইভে সংরক্ষণ করতে হবে। এ জন্য ধারণ করা ভিডিওর ওপর মাউসের কার্সর রেখে ডান পাশে ক্লিক করতে হবে। এবার কনটেক্সট মেন্যু থেকে Save Media As নির্বাচন করে নির্দিষ্ট ড্রাইভ দেখিয়ে দিতে হবে।