ফেসবুক
ফেসবুক

টিপস

ফেসবুকে লিংক খোলার ব্রাউজার পরিবর্তন

মুঠোফোনে ফেসবুক বন্ধুদের পাঠানো কোনো লিংকে ক্লিক করলেই বিল্ট-ইন ব্রাউজারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইট চালু হয়। ফেসবুক অ্যাপের জন্য তৈরি হওয়ায় ব্রাউজারটিতে সার্চ ইতিহাসসহ বিভিন্ন সুবিধা পাওয়া যায় না। ফলে পরবর্তী সময়ে ব্রাউজারটিতে সার্চ করা কোনো তথ্য পাওয়া যায় না। তবে চাইলে ফেসবুকে লিংক খোলার ব্রাউজার পরিবর্তন করা যায়।

ফেসবুকে লিংক খোলার ব্রাউজার পরিবর্তনের পদ্ধতি

ব্রাউজার পরিবর্তনের জন্য ফেসবুক অ্যাপের ওপরের কোনায় থাকা তিন লাইন মেনু আইকনে ক্লিক করতে হবে। এবার Settings & Privacy অপশনে ট্যাপ করে পুনরায় Settings নির্বাচন করতে হবে। এরপর Media অপশনে ক্লিক করে Links open externally অপশনে টিকচিহ্ন দিলেই ব্রাউজারের সেটিংস পরিবর্তন হয়ে যাবে। ফলে পরবর্তী সময়ে অ্যাপে থাকা লিংকে ক্লিক করলে আপনি কোন ব্রাউজার ব্যবহার করবেন, তা জানতে চাইবে ফেসবুক। নির্বাচন করে দিলেই পছন্দের ব্রাউজারের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইট চালু হবে।