ফেসবুক
ফেসবুক

ফেসবুকে অটো প্লে ভিডিও শুধু ওয়াই–ফাই নেটওয়ার্কে চালু হবে যেভাবে

ফেসবুকে বার্তা ও ছবির পাশাপাশি ভিডিও পোস্ট করেন অনেকেই। ফেসবুকে অটো প্লে সুবিধা চালু থাকলে ফেসবুক ফিড স্ক্রল করার সময় স্বয়ংক্রিয়ভাবেই অন্য ব্যবহারকারীদের পোস্ট করা ভিডিওগুলো চালু হয়। ফলে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে এসব ভিডিও দেখার সময় ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হয়ে যায়। তবে শুধু ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের সময় ফেসবুকের অটো প্লে সুবিধা চালু করা সম্ভব। এর ফলে মোবাইল নেটওয়ার্কের বদলে শুধু ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের সময় ফেসবুকের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

শুধু ওয়াই-ফাই নেটওয়ার্কে অটো প্লে ভিডিও চালুর জন্য ফেসবুক অ্যাপে প্রবেশ করে প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠার নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন থেকে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে। এবার প্রিফারেন্স ট্যাবের নিচে থাকা ‘মিডিয়া’ অপশনে ক্লিক করে পরের পৃষ্ঠায় থাকা ‘অটো প্লে’-এর নিচে থাকা ‘অন ওয়াই-ফাই অনলি’ অপশনটি চালু করতে হবে। ওয়াই-ফাই নেটওয়ার্কের জন্য অটো প্লে ভিডিও সুবিধা চালু হলে একটি বার্তা দেখা যাবে।