প্রযুক্তির দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানেই সাধারণ চ্যাট সেশন। ব্যবহারকারী প্রশ্ন করেন, এআই উত্তর দেয়। সেশন শেষ হলে সব হিসাবও শেষ হয়ে যায়। এই প্রচলিত ধারণা এখন বদলে যাচ্ছে। স্থায়ী এজেন্টের দুনিয়ায় নতুন মাত্রা যোগ করতে চালু হয়েছে গ্রক বট।
এক্স ডট এআই জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার সময় অনেক নতুন শব্দ তৈরি হয়েছে। চ্যাট সেশন মডেল, কনটেক্সট উইন্ডো ও প্রম্পট তার অংশ। সিস্টেম প্রম্পট প্রজেক্ট স্কিল ও কানেক্টর শব্দগুলো বেশ পরিচিত। এসব প্রযুক্তিগত ধারণা সাধারণ ব্যবহারকারীকে বিভ্রান্ত করতে পারে। তাই সহজে কাজ করার গ্রক বটে মূল কাজ চিহ্নিত করা হয়েছে। পাঁচটির ওপর ভিত্তি করে এই নতুন সিস্টেম সাজানো হয়েছে।
বট হলো স্বতন্ত্র পরিচয়সম্পন্ন ও স্থায়ী এজেন্ট। নিজস্ব মেমোরি রানটাইম ও টুল নিয়ে এটি কাজ করে। চ্যাট হলো বটের সঙ্গে কথা বলার মাধ্যম। প্রম্পট বটকে প্রয়োজনীয় তথ্য বা নির্দেশ দেয়। প্রম্পটগুলো একবার ব্যবহার করা যায়। চাইলে স্কিল হিসেবে সেভ করা যায়। রুটিন অনুযায়ী এগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। টুল ব্যবহারের মাধ্যমে বট তথ্য সংগ্রহ করে। সফটওয়্যার এপিআই এবং শেল ব্যবহারের ক্ষমতা এর থাকে। আর্টিফ্যাক্ট হলো ডকুমেন্ট বা কোডের স্থায়ী রূপ। বট নিজেই এই ফাইল তৈরি বা পরিবর্তন করতে পারে। ব্যবহারকারীর প্রয়োজন না হওয়া পর্যন্ত জটিল অংশগুলো আড়ালে থাকে। প্রোডাক্ট সাজানোর জন্য মূল উপাদানগুলোর ওপর জোর দেওয়া হয়েছে।
এআই টুলের চ্যাট হিস্ট্রি মুছে ফেলা বা নিচে চলে যাওয়ার প্রবণতা থাকে। সমস্যা সমাধানের জন্য আমরা সাধারণত নতুন কথোপকথন শুরু করি। কিন্তু এজেন্ট যদি আপনাকে মনে রাখে, তবে পুরোনো নিয়ম বদলে যায়। এক্স ডট এআইয়ের গ্রক বট ভিন্নভাবে কাজ করতে পারে। প্রতিটি বটের নিজস্ব নাম ও পরিচয় থাকে। তাঁদের নিজস্ব অবতার ও শিরোনাম নির্ধারিত থাকে। বট তার আগের কাজ ও কথোপকথন মনে রাখতে পারে। বটের নিজস্ব কম্পিউটার ও কাজের টুল থাকে। পরের দিন ফিরে এলে একই বটের সঙ্গে কাজ করা যায়।
গ্রক বটের কাজ কেবল প্রম্পটের ওপর নির্ভর করে না। রুটিনের মাধ্যমে নির্দিষ্ট সময়ে বট নিজে থেকেই কাজ শুরু করে। বাজারের খবর রাখা বা ব্রিফিং তৈরি করার কাজ রুটিন অনুযায়ী চলে। ব্যবহারকারী উপস্থিত না থাকলেও বট কাজ চালিয়ে যেতে পারে। ডিজাইনের কাজ সহজ করার জন্য অপ্রয়োজনীয় ফিচার বাদ দেওয়া হয়েছে। মানুষের কাজের চাপ কমানো এবং সঠিকভাবে কাজ সম্পন্ন করা এর মূল উদ্দেশ্য বলে জানিয়েছে এক্স ডট এআই।
সূত্র: এক্স ব্লগ