
ইঞ্জিন সচল রাখার জন্য জরুরি লুব্রিকেন্ট অয়েল। বিশ্বখ্যাত পেট্রোনাসের লুব্রিকেন্ট দেশে বাজারজাত করছে ইউনাইটেড লুব অয়েল। এ বিষয়ে কথা বলেছেন ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের পরিচালক ওয়ায়েজ মাহমুদ
ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের (ইউএলওএল) যাত্রা কীভাবে শুরু হলো?
ওয়ায়েজ মাহমুদ: ২০১৭ সালে ইউনাইটেড গ্রুপের নতুন দিগন্তের সূচনা হয় যেখানে ব্যবসার সঙ্গে সঙ্গে লক্ষ্য ছিল দেশের শিল্প খাতে টেকসই প্রযুক্তির সেবা পৌঁছে দেওয়া। এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করে ইউনাইটেড লুব অয়েল লিমিটেড (ইউএলওএল) এটি ইউনাইটেড গ্রুপের শতভাগ মালিকানাধীন একটি অঙ্গপ্রতিষ্ঠান। একই বছর বিশ্বখ্যাত মালয়েশিয়ান প্রতিষ্ঠান পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্টারন্যাশনালের (পিএলআই) সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব গড়ে ওঠে, যার ফলে ইউএলওএল হয়ে ওঠে পেট্রোনাসের বাংলাদেশে একমাত্র অনুমোদিত পরিবেশক। প্রথম দিন থেকেই লক্ষ্য ছিল স্পষ্ট—দেশের প্রতিটি শিল্প খাতে একটি নির্ভরযোগ্য, কর্মক্ষম ও টেকসই লুব্রিকেশন সমাধান পৌঁছে দেওয়া। এই লক্ষ্য পূরণে আমরা গড়ে তুলেছি একটি বিস্তৃত পরিবেশক নেটওয়ার্ক, যা আজ বিদ্যুৎ, মেরিন, কনস্ট্রাকশন, সিমেন্ট, ইস্পাত, লজিস্টিকস এবং ম্যানুফ্যাকচারিংসহ নানা খাতে পেট্রোনাসের পণ্য পৌঁছে দিচ্ছে।
পেট্রোনাসের সঙ্গে অংশীদারত্বের পেছনে কারণ কী ছিল?
ওয়ায়েজ মাহমুদ: আমরা যখন ইউএলওএলের ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করি, তখন একটি প্রশ্ন সামনে আসে—দেশের শিল্প খাতকে আমরা কী দিতে চাই? উত্তর ছিল একটাই, বিশ্বমানের প্রযুক্তি ও গুণগত মান। পেট্রোনাস শুধু একটি লুব্রিকেন্ট ব্র্যান্ড নয়, এটি একটি প্রযুক্তির প্রতীক। মার্সিডিজ এএমচি পেট্রোনাস ফর্মুলা ওয়ান দলের প্রধান প্রযুক্তিগত অংশীদার হিসেবে পেট্রোনাসের ফ্লুয়িড প্রযুক্তি যে অভিজ্ঞতা ও দক্ষতার প্রমাণ রেখেছে, তা আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত। ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত টানা আটবার এফ–১ কনস্ট্রাকটরস চ্যাম্পিয়নশিপে জয়লাভ করা দলে পেট্রোনাস ছিল অপরিহার্য অংশ। রোলস রয়েস, ম্যান, ওয়ার্টসিলা, ভলভো, বিএমডব্লিউ, ক্যাটারপিলারের মতো শীর্ষ ইঞ্জিন নির্মাতারা পেট্রোনাস পণ্যে অনুমোদন দিয়েছে—যা প্রযুক্তির উৎকর্ষে সবচেয়ে শক্তিশালী প্রমাণ। এই প্রযুক্তিকে বাংলাদেশের বাজারে আনা ছিল আমাদের জন্য একটি কৌশলগত পদক্ষেপ।
বাংলাদেশের বাজারে ইউনাইটেড লুব অয়েলের
ভবিষ্যৎ পরিকল্পনা কী?
ওয়ায়েজ মাহমুদ: গত আট বছরে আমরা দেশের বাজারে শুধু একটি শক্তিশালী অবস্থান তৈরি করিনি; বরং একটি মূল্যভিত্তিক ব্র্যান্ড হিসেবে আস্থা অর্জন করেছি। আমাদের নিজস্ব আইএসও সার্টিফায়েড (কিউএমএস, ইএমএস ও ওএইচএসএএস) ব্লেন্ডিং প্ল্যান্ট, আন্তর্জাতিক মানসম্পন্ন ইন-হাউস ল্যাবরেটরি এবং অভিজ্ঞ কারিগরি দল এই যাত্রাকে করেছে আরও পরিপূর্ণ। আমরা বিশ্বাস করি, একটি টেকসই ও গ্রাহককেন্দ্রিক কাঠামোর মাধ্যমেই ভবিষ্যতের প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব।
অন্যান্য লুব্রিকেন্ট ব্র্যান্ডের তুলনায়
ইউএলওএলের বিশেষত্ব কী?
ওয়ায়েজ মাহমুদ: আমরা কেবল একটি পণ্য সরবরাহ করি না—আমরা সরবরাহ করি একটি অভিজ্ঞতা, একটি বিশ্বাস। পেট্রোনাসের ফ্লুয়িড প্রযুক্তি এমনভাবে নকশা করা, যা ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ফ্রিকশন কমায় এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। প্রতিটি ফর্মুলা ইতালির তুরিনে অবস্থিত পেট্রোনাসের নিজস্ব গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে উদ্ভাবিত এবং আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত। এটি শুধু অটোমোটিভ খাতেই নয়, পাওয়ার প্ল্যান্ট, মেরিন, নির্মাণ, সিমেন্ট, ইস্পাতসহ ভারী শিল্পেও সমানভাবে কার্যকর। ইউএলওএলের সেবার ক্ষেত্রেও রয়েছে পার্থক্য—দ্রুত পণ্য সরবরাহ, শক্তিশালী বিক্রয়োত্তর কারিগরি সমর্থন, গ্রাহক অনুযায়ী পরামর্শ এবং নিয়মিত প্রশিক্ষণ—যা আমাদের প্রতিযোগীদের থেকে স্পষ্টভাবে আলাদা করে।
পেট্রোনাস ব্যবহারকারীদের জন্য কী ধরনের
বিশেষ সুবিধা থাকে?
ওয়ায়েজ মাহমুদ: পেট্রোনাস লুব্রিকেন্ট শুধু একটি উন্নতমানের পণ্য নয়; এটি গ্রাহকদের জন্য একটি পরিপূর্ণ প্রযুক্তিনির্ভর সমাধান হিসেবে কাজ করে। এর ফ্লুয়িড প্রযুক্তি ইঞ্জিনের কর্মক্ষমতা বাড়ায়, জ্বালানি সাশ্রয় করে এবং যন্ত্রপাতির আয়ুষ্কাল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। আমাদের অভিজ্ঞ কারিগরি দল শুধু পণ্য পৌঁছে দেয় না—তারা লুব অ্যানালাইসিস, কারিগরি পরামর্শ, অপারেশনাল প্রশিক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী নির্ভরযোগ্য সহায়তা প্রদান করে। সংক্ষেপে বললে ইউএলওএল ও পেট্রোনাসের এই অংশীদারত্ব কেবল একটি বাণিজ্যিক সম্পর্ক নয়, এটি দেশের শিল্প খাতে বিশ্বমানের প্রযুক্তি পৌঁছে দেওয়ার এক নীরব কিন্তু দৃঢ় অভিযাত্রা।