
টেলিভিশনের পর্দায় একই সঙ্গে চারটি পর্যন্ত ইউটিউব শর্টস দেখা যাবে। ফলে, ইউটিউব শর্টস ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে। এতে ইউটিউব শর্টসের উল্লম্ব ভিডিও টেলিভিশনের বড় পর্দায় দেখার সুযোগ পাওয়া যাবে। কাজটি করা হবে ইউটিউব টিভির মোজাইক সুবিধা ব্যবহার করে। সম্প্রতি ইউটিউব তাদের অভ্যন্তরীণ সভায় এই বিষয়ে জানিয়েছে। একসঙ্গে কম দৈর্ঘ্যের একাধিক ভিডিও (শর্টস) টিভিতে কেমন দেখা যাবে, তার নমুনাও তৈরি করেছে ইউটিউব।
অনেক টুইটার অ্যাকাউন্টের পাশে নীল টিক চিহ্ন দেখা যায়। এর অর্থ হলো ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। এবার ফোন নম্বর যাচাই করে ধূসর রঙের আরও একটি ব্যাজ ব্যবহারকারীদের প্রোফাইলে যুক্ত করবে খুদে ব্লগ লেখার সাইটটি। ফলে অন্যরা জানতে পারবেন, অ্যাকাউন্ট ব্যবহারকারীর সব তথ্য হালনাগাদ রয়েছে।
উল্লেখ্য, টুইটারে অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য ই–মেইল ঠিকানা বা ফোন নম্বর দিতে হয়। তাই অনেকেই নিজেদের ই–মেইল ঠিকানা দিয়ে থাকেন। নতুন এ ব্যবস্থায় ফোন নম্বরও দিতে হবে।
সূত্র: ম্যাশেবল
হাইপারএক্স আরমাডা ২৫ মডেলের এ মনিটরের সঙ্গে রয়েছে লম্বা স্ট্যান্ড। ফলে মনিটরের উচ্চতা কমবেশি করার পাশাপাশি ডানে–বাঁয়েও ঘোরানো যায়। আগামী সেপ্টেম্বরে বাজারে আসবে মনিটরটি। এর দাম ৪৪৯ মার্কিন ডলার বা প্রায় ৪২ হাজার ৪০০ টাকা। সূত্র: দ্য ভার্জ