লেনোভো ল্যাপটপ
লেনোভো ল্যাপটপ

লেনোভোর নতুন ল্যাপটপ বাজারে

দেশের বাজারে লেনেভোর তৈরি ইয়োগা স্লিম ৭আই আলট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬ এডিশন মডেলের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬-এর থিমের সমন্বয়ে তৈরি ল্যাপটপটিতে ১৪ ইঞ্চির ২.৮কে পিওলেড স্পর্শনির্ভর পর্দা রয়েছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়াইফাই ৭ ও থান্ডারবোল্ট ৪ প্রযুক্তিনির্ভর ল্যাপটপটিতে ইন্টেল কোর আলট্রা ৭ ৩৫৫ প্রসেসর রয়েছে। ল্যাপটপটি মূলত কোপাইলট প্লাস পিসি। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন কাজ করা যায়।

৩২ গিগাবাইট এলপিডিডিআর৫এক্স র‍্যামযুক্ত ল্যাপটপটিতে ১ টেরাবাইট ধারণক্ষমতার পিসিআই-ই জেন ৪ এসএসডি রয়েছে। ডলবি ভিশন প্রযুক্তিনির্ভর ল্যাপটপটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়।