অপো এ৬এস প্রো স্মার্টফোন
অপো এ৬এস প্রো স্মার্টফোন

৫০ মেগাপিক্সেলের এআই অটো জুম সেলফি ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনে

দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোনে এনেছে অপো বাংলাদেশ। ‘অপো এ৬এস প্রো’ মডেলের ফোনটির সামনে এআই প্রযুক্তিনির্ভর ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল অটো জুম সেলফি ক্যামেরা রয়েছে। এআই ফেস রিকগনিশন–সুবিধা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে একাধিক ব্যক্তির চেহারা শনাক্ত করে ভালোমানের ছবি তুলতে পারে ক্যামেরাটি। ফলে দলগত ছবিতে থাকা সব ব্যক্তির চেহারা স্পষ্ট দেখা যায়। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটিতে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জ করে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে ফোনটিতে। ফলে অল্প সময়ের মধ্যেই পুরো চার্জ করা যায়। আর তাই ভ্রমণের সময় ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।

কালারওএস ১৬ অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। এর পাশাপাশি উন্নত সুপারকুল ভিসি কুলিং সিস্টেম থাকায় দীর্ঘ সময় গেম খেললেও ফোনটি গরম হয় না।

মিলিটারি-গ্রেড শক প্রোটেকশনসুবিধার ফোনটির দাম ধরা হয়েছে ৩৯ হাজার ৯৯০ টাকা। চাইলে বাড়তি কোনো খরচ ছাড়াই কিস্তিতে কেনা যাবে ফোনটি।