স্যামসাংয়ের ৯৮ ইঞ্চির টিভি
স্যামসাংয়ের ৯৮ ইঞ্চির টিভি

দেশের বাজারে স্যামসাংয়ের ৯৮ ইঞ্চির টিভি

বিশ্বকাপের টান টান উত্তেজনা আরও জমিয়ে তুলতে সম্প্রতি বাংলাদেশের বাজারে ৯৮ ইঞ্চির ক্রিস্টাল ইউএইচডি টিভি ‘ইউ৯০০এইচ’ নিয়ে এসেছে স্যামসাং। ঘরে বসেই বিশ্বকাপ ফুটবলের আমেজ পুরোপুরি উপভোগ করতে ফুটবলপ্রেমীদের জন্য দেশের বাজারে প্রথমবারের মতো এত বড় আকারের টিভি নিয়ে এল স্যামসাং।

এই বিশাল ইউএইচডি মডেলে রয়েছে ‘এআই ফুটবল মোড’ এবং ‘কালার বুস্টার প্রো’। এই সুবিধাগুলো টিভির রং ও উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে স্টেডিয়ামের ফ্লাডলাইটের নিচে মাঠ যেমন সবুজ দেখায়, টিভিতেও ঠিক তেমনই বাস্তবসম্মত দেখা যায়। এ ছাড়া এই টিভির ‘মোশন এক্সিলারেটর ১৪৪ হার্টজ’ প্রযুক্তির কারণে খেলাধুলার মতো দ্রুতগতির দৃশ্যগুলোও একদম নিখুঁত ও পরিষ্কার দেখা যায়।

ছবির মানের সঙ্গে কোনো আপস না করেই এই ৯৮ ইঞ্চির ডিসপ্লেটি বড় স্ক্রিনে টিভি দেখার অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিতে সক্ষম। এর ‘এনকিউ৪ এআই জেন২ প্রসেসর’ এবং ‘৪কে এআই আপস্কেলিং ইঞ্জিন’ একসঙ্গে কাজ করে ছবির স্পষ্টতা ও বৈপরীত্য বাড়ানোর পাশাপাশি দারুণ শব্দও নিশ্চিত করতে পারে। নতুন এই মডেলে অডিওর ওপরও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ‘এআই সাউন্ড কন্ট্রোলার’-এর সাহায্যে এই টিভি ব্যাকগ্রাউন্ডের কোলাহল থেকে মানুষের কণ্ঠস্বর নিখুঁতভাবে আলাদা করতে পারে। এ ছাড়া ৯৮ ইঞ্চির এই ইউএইচডি টিভি কমেন্ট্রির আওয়াজ স্পষ্ট করার পাশাপাশি ব্যবহারকারীকে সারাউন্ড সাউন্ডের অভিজ্ঞতাও দিতে সক্ষম।

এই স্মার্ট অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে এতে আরও রয়েছে জেনারেটিভ এআই–চালিত ‘স্যামসাং ভিশন এআই কম্প্যানিয়ন’। এটি ব্যবহারকারীর পছন্দ বুঝে চমৎকারভাবে ব্যবহারকারীর সঙ্গে কথা বলতে পারে; ব্যবহারকারীর প্রশ্নের প্রাসঙ্গিক উত্তরও দিতে পারে। ফলে দর্শকেরা যেকোনো খেলা বা সিনেমা নিয়ে সাধারণ একটি প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে তার উত্তর পেয়ে যাবেন, যা তাঁদের বড় পর্দায় টিভি দেখার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলবে।

নতুন এই টিভির উন্মোচন উপলক্ষে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর এবং হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আমাদের নতুন ৯৮ ইঞ্চি টিভির মাধ্যমে আমরা বাংলাদেশের দর্শকদের সেই উত্তেজনা একদম কাছ থেকে উপহার দিতে চাই যেন তাঁদের মনে হয়, তাঁরা স্টেডিয়ামের গ্যালারিতে বসেই খেলা দেখছেন।’

টানা সাত বছরের ওএস হালনাগাদের সুবিধার কারণে আগামী বিশ্বকাপ পর্যন্ত এই টিভি থাকবে একদম আপ-টু-ডেট। ৯৮ ইঞ্চির এই টিভির দাম ৪ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা এবং টিভিটি পাওয়া যাচ্ছে ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, ট্রান্সকম ডিজিটাল, র‍্যাংগ্‌স ইমার্ট-সহ স্যামসাংয়ের সব পার্টনার শাখায়।