অনার এক্স৫সি
অনার এক্স৫সি

দেশে তৈরি এই স্মার্টফোনের ব্যাটারির কার্যকারিতা দীর্ঘদিন ভালো থাকে

বাংলাদেশে তৈরি ‘অনার এক্স৫সি’ মডেলের নতুন স্মার্টফোন বাজারে এনেছে অনার। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে উন্নত মানের ব্যাটারি থাকায় ১ হাজারবার চার্জ দেওয়ার পরও ব্যাটারির কার্যকারিতা ৮৭ শতাংশের বেশি ভালো থাকে। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অনার বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যান্টি-এজিং ডিউরাবিলিটি প্রযুক্তিনির্ভর ফোনটি চার বছর পর্যন্ত দ্রুত কাজ করতে পারে। ফলে দীর্ঘদিন একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবিও তোলা যায়।

মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসরে চলা ফোনটির পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। দুটি রঙে বাজারে আসা ৪ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা ৬৪ গিগাবাইট। ফোনটির দাম ধরা হয়েছে ১২ হাজার ৯৯৯ টাকা।

ফোনটি কিনলে বিনা মূল্য গ্রামীণফোনের ইন্টারনেট ডেটা ব্যবহারের পাশাপাশি কম খরচে ডেটা প্যাকেজ কেনা যাবে। জিপি ব্যবহারকারীরা ফোনটি কিনলে ৭ দিনের জন্য ৫ গিগাবাইট ডেটা বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া ১০ গিগাবাইট ডেটা ৯৯ টাকায় এবং ৪০ গিগাবাইট ডেটা ২৯৮ টাকায় কিনতে পারবেন তাঁরা।