লেনোভোর নতুন মডেলের গেমিং ল্যাপটপ
লেনোভোর নতুন মডেলের গেমিং ল্যাপটপ

লেনোভোর নতুন মডেলের গেমিং ল্যাপটপ বাজারে

লেনোভোর এলওকিউ সিরিজের দুটি নতুন মডেলের গেমিং ল্যাপটপ দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘৮৩জেই০১এইচএক্সএলকে’ এবং ‘৮৩জেই০১এইচডব্লিউএলকে’ মডেলের ল্যাপটপ দুটিতে ১৪তম প্রজন্মের ইনটেল কোর আই৭-১৪৭০০এইচএক্স প্রসেসর রয়েছে, ফলে সহজেই উন্নতমানের গেম খেলার পাশাপাশি দ্রুত ভিডিও সম্পাদনা এবং একসঙ্গে একাধিক কাজ করা যায়। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুটি মডেলের ল্যাপটপেই রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা। ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস পর্দার ল্যাপটপগুলোর ওজ্জলতা ৩০০ নিটস এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ায় সহজেই উন্নতমানের ছবি ও ভিডিও দেখা যায়।

ল্যাপটপগুলোতে ২৪ জোন আরজিবি ব্যাকলিট কিবোর্ড, নাহমিক অডিও, প্রাইভেসি শাটার এবং ৫ মেগাপিক্সেলের ই-শাটার ওয়েবক্যাম রয়েছে। সহজে যোগাযোগের জন্য রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এইচডিএমআই ২.১, ইউএসবি-সি, আরজে৪৫ ল্যান এবং ইথারনেট পোর্ট।

ল্যাপটপ দুটির প্রধান পার্থক্য হচ্ছে গ্রাফিকসে। লেনোভো ৮৩জেই০১এইচএক্সএলকে মডেলে রয়েছে ৮ গিগাবাইট জিডিডিআর৭ মেমোরিসহ এনভিডিএ জিফোর্স আরটিএক্স ৫০৬০ জিপিইউ। অন্যদিকে ৮৩জেই০১এইচডব্লিউএলকে মডেলে রয়েছে ৮ গিগাবাইট জিডিডিআর৭ মেমোরিসহ এনভিডিএ জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ। ল্যাপটপ দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ২ লাখ ১৭ হাজার টাকা ও ২ লাখ ২৫ হাজার টাকা।