ফোনে থাকা অপ্রয়োজনীয় ফাইলগুলো সহজেই মুছে ফেলা যায়
ফোনে থাকা অপ্রয়োজনীয় ফাইলগুলো 
সহজেই মুছে ফেলা যায়

অ্যান্ড্রয়েড ফোন থেকে ডুপ্লিকেট ফাইল মুছবেন যেভাবে

ফোনের ধারণক্ষমতা কমে গেলে কাজের গতি কমে যায়। এর ফলে ফোনে স্বাভাবিক কাজ করতে সমস্যা হওয়ার পাশাপাশি নতুন অ্যাপ বা ফাইলও নামানো যায় না। এ সমস্যা সমাধানে অনেকেই নিয়মিত ফোনে থাকা অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলেন। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ফাইলের একাধিক কপি তৈরি হয়, যা নিয়মিত মুছে ফেলা বেশ সময়সাপেক্ষ। তবে চাইলে একসঙ্গে অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলা যায়।

একসঙ্গে অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলার জন্য প্রথমে গুগল ফাইলস অ্যাপ চালু করতে হবে। অ্যাপটি সাধারণত ডিফল্ট অ্যাপ হিসেবে ফোনেই যুক্ত থাকে। যদি না থাকে তবে গুগল প্লে স্টোর থেকে গুগলের ফাইলস অ্যাপটি নামাতে হবে। এরপর অ্যাপের প্রয়োজনীয় সেটিংস নির্ধারণ করে অ্যাপে প্রবেশ করার পর ক্লিন বাটনে ট্যাপ করতে হবে। এবার পরবর্তী পেজে থাকা ‘ডিলিট ডুপ্লিকেটস’ অপশন থেকে সিলেক্ট ফাইলস নির্বাচন করতে হবে। এরপর অল ডুপ্লিকেটস নির্বাচনের পর সব অপ্রয়োজনীয় ফাইল নির্বাচন করে মুভ ফাইলস টু বিন অপশনে ক্লিক করলেই ফাইলের সংখ্যাসহ মুভ ফাইলস টু বিন অপশন দেখা যাবে। নির্বাচিত ফাইলগুলোর নাম নিশ্চিত হয়ে মুভ ফাইলস টু বিন অপশনে ট্যাপ করতে হবে। এবার বিন অপশন থেকে ফাইল অপশনে ক্লিক করে ডিলিট নির্বাচন করলেই অপ্রয়োজনীয় ফাইলগুলো ফোন থেকে স্থায়ীভাবে মুছে যাবে।