মুঠোফোনে ওয়েবসাইট দেখতে একসময় অপেরা খুব জনপ্রিয় ছিল
মুঠোফোনে ওয়েবসাইট দেখতে একসময় অপেরা খুব জনপ্রিয় ছিল

প্রযুক্তির এই দিনে: ১০ আগস্ট

অপেরা মিনির যাত্রা শুরু

মুঠোফোনে ওয়েবসাইট দেখার সফটওয়্যার অপেরা মিনির যাত্রা শুরু।

১০ আগস্ট ২০০৫
অপেরা মিনির যাত্রা শুরু

অপেররা তৈরি মোবাইল ওয়েব ব্রাউজার অপেরা যাত্রা শুরু করে। এটি শুরুতে জাভা এমই অপারেটিং সিস্টমের জন্য তৈরি হয়েছিল। একসময় মুঠোফোনে ওয়েবসাইট দেখার অ্যাপ হিসেবে বেশ জনপ্রিয় ছিল অপেরা। ধীরে ধীরে আইওএস, উইন্ডোজ ১০ মোবাইল, উইন্ডোজ ফোন ৮.১, ব্ল্যাকবেরি, সিমবিয়ান ও বাডা অপারেটিং সিস্টেমের জন্য অপেরা তৈরি করা হয়েছিল। তবে এখন শুধু অ্যান্ড্রয়েডে সক্রিয় আছে অপরো ব্রাউজার। অপেরা লেখা হয়েছিল সি প্লাস প্লাস, জাভা ও পাইক প্রোগ্রামিং ভাষায়।

জ্যান রাচম্যান

১০ আগস্ট ১৯১১
উদ্ভাবক জ্যান রাচম্যানের জন্ম

অনেক যন্ত্রাংশ উদ্ভাবন করে ইলেকট্রনিক কম্পিউটারের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জ্যান রাচম্যান। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ডিগ্রি নিয়ে তিনি রেডিও করপোরেশন অব আমেরিকায় (আরসিএ) যোগদান করেন। সেখানে তিনি  ভ্লাদিমির যরস্কিনের সঙ্গে ইলেকট্রনিক মাল্টিপ্লায়ারের ওপর কাজ করেন।

সিলেকট্রন টিউব

জ্যান রাচম্যান পদার্থবিজ্ঞানের গবেষণায় বহুল ব্যবহৃত সিন্টিলেশন কাউন্টারের উদ্ভাবক। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মুর স্কুলে এনিয়াক কম্পিউটারের উদ্ভাবক এককার্ট ও মাউচলির সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করেছেন। বাণিজ্যিকভাবে সফল না হলেও তাঁর দারুণ এক উদ্ভাবন হলো সিলেকট্রন টিউব মেমোরি। এটি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের আইএএস কম্পিউটার প্রকল্পের জন্য তিনি তৈরি করেছিলেন। রাচম্যান পরবর্তীতে আরসিএর কম্পিউটার ল্যাবরেটরির পরিচালক হয়েছিলেন। এক বছল তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে শিক্ষকতা করেন এবং পরে তিনি বেরসরকারি প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করেন। রাচম্যা ১৯৮৯ সালের ১ এপ্রিল মারা যান।

পিনটারেস্টের ব্যবহারকারী ৪৫ কোটি

১০ আগস্ট ২০১২

পিনটারেস্ট সবার জন্য উন্মুক্ত হলো
ছবিভিত্তিক মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম পিনটারেস্ট সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পিনটারেস্ট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ছবি, অ্যানিমেটেড জিআইএফ ও ভিডিও দিয়ে নতুন নতুন ধারণা, ভাবনার প্রকাশ ঘটানো যায়।
বেন সিলবারমান, পল স্কিয়ারা ও ইভান শার্প পিনটারেস্ট তৈরি করেন। গত এপ্রিল পর্যন্ত প্রতি মাসে পিনটারেস্টের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪৬ কোটি ৩০ লাখ। সান ফ্রান্সিসকো ভিত্তিক পিনটারেস্ট ইনকরপোরেটেড পিনটারেস্ট পরিচালনা করে। যদিও পিনটারেস্ট প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালের ডিসেম্বরে, কিন্তু সাধারণ ব্যবহারকারীর জন্য এটি ছাড়া হয় ২০১১ সালে। ২০২২ সালে পর্যন্ত পিনটারেস্টের ব্যবহারকারীর সংখ্য ৪৫ কোটি এবং কর্মী সংখ্যা ৩ হাজার ৯৮৭ জন।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, কম্পিউটার হোপ, উইকিপিডিয়া