
নিজের ছেলেকে সঙ্গে নিয়ে চার্লস ব্যাবেজের ডিফারেন্স ইঞ্জিনভিত্তিক বাণিজ্যিক ক্যালকুলেটর নির্মাণ করেন সুইডিশ উদ্ভাবক ও অনুবাদক গিওর্গি সয়িচ। তিনি সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন।
২৩ সেপ্টেম্বর ১৭৮৫
গণনা যন্ত্রের নির্মাতা গিওর্গি সয়িচের জন্ম
নিজের ছেলেকে সঙ্গে নিয়ে চার্লস ব্যাবেজের ডিফারেন্স ইঞ্জিনভিত্তিক বাণিজ্যিক ক্যালকুলেটর নির্মাণ করেন সুইডিশ উদ্ভাবক ও অনুবাদক গিওর্গি সয়িচ। তিনি সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। ১৮৩৩ সালে ডিফারেন্স ইঞ্জিন সম্পর্কে একটি লেখা পড়ে সয়িচ ও তাঁর ছেলে এডভার্ড এই যন্ত্রের নতুন সংস্করণ তৈরির উদ্যোগ নেন। যেটি ১৫ সংখ্যা (ডিজিট) পর্যন্ত চার স্তরের হিসাব করতে পারবে।
এই গণনা যন্ত্র বা ক্যালকুলেটর ১৮৫৫ সালে প্যারিস প্রদর্শনীতে স্বর্ণপদক পায়। পরে এটি কিছু ছকের হিসাব কষতে নিউইয়র্কের ডবলি অবজারভেটরিতে ব্যবহৃত হয়। সয়িচের তৈরি ক্যালকুলেটরের দ্বিতীয় সংস্করণ ব্যবহৃত হয় ব্রিটিশ রেজিস্ট্রার জেনারেলের অফিসে। সেখানে জীবনবিমার হিসাব কষতে যন্ত্রটি ব্যবহার করা হয়েছিল।
গিওর্গি সয়িচ ১৮৫৬ সালে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের সদস্যপদ লাভ করেন। তিনি ১৮৭৩ সালের ২২ মে মারা যান।
২৩ সেপ্টেম্বর ২০০৮
গুগল অ্যান্ড্রয়েড–চালিত প্রথম ফোন
গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম–চালিত প্রথম ফোন টি মোবাইলের জি–১ বাজারে আসে। এটি এইচটিসি ড্রিম নামেও পরিচিত। এই স্মার্টফোন তৈরি করেছিল তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান এইচটিসি। এটি প্রথম বাণিজ্যিক যন্ত্র, যেটিতে লিনাক্সভিত্তিক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়।