নতুন এ সুবিধার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন (ডানে)
নতুন এ সুবিধার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন (ডানে)

মেটলাইফের অ্যাপে নতুন সুবিধা

নিজেদের ‘ওয়ান বাই মেটলাইফ’ মোবাইল অ্যাপে ‘৩৬০ হেলথ স্কোর’ নামের নতুন সুবিধা যুক্ত করেছে মেটলাইফ বাংলাদেশ। আজ সোমবার নতুন এ সুবিধার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। নতুন যুক্ত হওয়া সুবিধাটির মাধ্যমে গ্রাহকেরা তাঁদের শারীরিক, মানসিক ও আর্থিক সুস্থতা পর্যবেক্ষণ করতে পারবেন। গ্রাহকদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে এবং সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সুবিধাটি। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেটলাইফ বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়ান বাই মেটলাইফ অ্যাপটির সাত লাখের বেশি নিবন্ধিত গ্রাহক রয়েছে। একই ডিজিটাল প্ল্যাটফর্মে আর্থিক সুরক্ষা, বিমা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা প্রদান করছে অ্যাপটি। বাংলাদেশে দিন দিন ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি পাচ্ছে। অ্যাপটিকে যুক্ত হওয়া নতুন সুবিধাটি স্বাস্থ্যকর জীবনযাপন, আর্থিক সচেতনতা ও সুস্থতা বজায় রাখার পাশাপাশি ব্যক্তি ও পরিবারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘আমাদের ডিজিটাল সেবায় “থ্রি সিক্সটি হেলথ স্কোর” এক নতুন মাত্রা যোগ করেছে। এটি গ্রাহকদের জন্য অর্থবহ ও উদ্ভাবনী সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।’

প্রসঙ্গত, দেশের শীর্ষস্থানীয় জীবনবিমা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফ উদ্ভাবন, উন্নত সেবা ও গ্রাহকবান্ধব উদ্যোগের মাধ্যমে বিমা খাতের অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছে। ১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানটি বর্তমানে ১০ লাখের বেশি ব্যক্তি গ্রাহক এবং ৯০০-এর বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে।