টিপস

এক ফোন থেকে অন্য ফোনে নম্বর স্থানান্তর করবেন যেভাবে

গুগল অ্যাকাউন্টের মাধ্যমে দ্রুত ফোন নম্বর স্থানান্তর করা যায়
ছবি: রয়টার্স

শখের বসে বা বিভিন্ন প্রয়োজনে স্মার্টফোন পরিবর্তন করেন অনেকে। কিন্তু পুরোনো স্মার্টফোনে থাকা ফোন নম্বরগুলো নতুন স্মার্টফোনে স্থানান্তর করতে বেশ সমস্যায় পড়তে হয়। তবে চাইলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে দ্রুত ফোন নম্বর স্থানান্তর করা যায়।

গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে ফোন নম্বর স্থানান্তরের জন্য প্রথমে পুরোনো স্মার্টফোনের সেটিংস থেকে অ্যাকাউন্টস অপশনে যেতে হবে। এরপর নতুন স্মার্টফোনে ব্যবহার করা গুগল অ্যাকাউন্ট নির্বাচন করে অ্যাকাউন্ট সিংক অপশনে ট্যাপ করতে হবে। সিংক করার সময় কন্টাক্ট অপশনের টগল অবশ্যই চালু করতে হবে। এরপর নতুন স্মার্টফোনে গুগল অ্যাকাউন্টে লগইন করলে পুরোনো স্মার্টফোনে থাকা সব নম্বর স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর হয়ে যাবে।