গন্তব্যের ছবি ওপর থেকে দেখা যাবে গুগল ম্যাপসে
গন্তব্যের ছবি ওপর থেকে দেখা যাবে গুগল ম্যাপসে

ড্রোন দিয়ে তোলা ছবির মতো দৃশ্য দেখাবে গুগল ম্যাপস

ওপর থেকে ড্রোন দিয়ে তোলা ছবির মতো পথের দৃশ্য দেখাবে গুগল ম্যাপস। রাস্তা ও আশপাশে থাকা ভবনের ছবি ওপর থেকে দেখা যাওয়ায় গন্তব্যের অবস্থান ও আশপাশের এলাকা সম্পর্কে ভালোভাবে জানা যাবে। শুধু তা-ই নয়, নির্দিষ্ট ভবনের ভেতরের দৃশ্যও দেখা যাবে গুগল ম্যাপসে। নতুন এ সুবিধা দিতে ইমার্সিভ ভিউ অপশন চালু করেছে গুগল ম্যাপস।

রেস্তোরাঁর পরিবেশ ও আসনবিন্যাস দেখা যাবে গুগল ম্যাপসে

গুগলের তথ্যমতে, ইমার্সিভ ভিউ অপশন কাজে লাগিয়ে নির্দিষ্ট স্থানের যানজটের তথ্যসহ আবহাওয়া বা তাপমাত্রা জানা যাবে। আশপাশে থাকা রেস্তোরাঁ বা দর্শনীয় ভবনের ছবিতে ক্লিক করলে ভেতরের ত্রিমাত্রিক দৃশ্যও দেখার সুযোগ মিলবে। ফলে ঘরে বসেই যে কেউ চাইলেই নির্দিষ্ট রেস্তোরাঁর পরিবেশ, আসনবিন্যাস ও খাবারের মান সম্পর্কে প্রাথমিক ধারণা পাবেন।

প্রাথমিকভাবে যুক্তরাজ্যের লন্ডন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, সান ফ্রান্সেসকোসহ জাপানের টোকিও শহরে সীমিত পরিসরে ইমার্সিভ ভিউ সুবিধা চালু করেছে গুগল। শিগগিরই আরও বেশ কয়েকটি শহরে এ সুবিধা চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: ম্যাশেবল