অ্যান্ড্রেসেন
অ্যান্ড্রেসেন

প্রযুক্তির এই দিনে: ৮ আগস্ট

পুঁজিবাজারে এল নেটস্কপ কমিউনিকেশনস

পুঁজিবাজারে এল নেটস্কপ কমিউনিকেশনস করপোরেশন। প্রথম দিনেই নেটস্কেপের প্রতিটি শেয়ারের দাম ২৮ থেকে ৭৫ ডলারে উঠেছিল। প্রথম দিনের লেনদেন বন্ধের সময় শেয়ারের দাম দাঁড়ায় ৫৮ ডলারে।

৮ আগস্ট ১৯৯৫
পুঁজিবাজারে নেটস্কপ কমিউনিকেশনস
আগের ১২ মাসে ১ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার রাজস্ব আয়ের পর পুঁজিবাজারে আসে নেটস্কেপ কমিউনিকেশনস করপোরেশন। প্রথম দিনেই নেটস্কেপের প্রতিটি শেয়ারের দাম ২৮ থেকে ৭৫ ডলারে উঠেছিল। প্রথম দিনের লেনদেন বন্ধের সময় শেয়ারের দাম দাঁড়ায় ৫৮ ডলারে।

তরুণ বয়সে অ্যান্ড্রেসেন। তাঁকে বলা হয় ‘ভবিষ্যৎ গড়ে দেওয়া মানুষ’

নেটস্কেপের সহপ্রতিষ্ঠাতা মার্ক অ্যান্ড্রেসেন। মার্ক যখন যুক্তরাষ্ট্রের ইলিনয়স বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন মোজাইক নামের ওয়েব ব্রাউজারের প্রোগ্রাম লিখেছিলেন। পরে নেটস্কেপ নেভিগেটর তৈরি করেন। এটি ছিল গত শতাব্দীর নব্বই দশকে সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি